এক্সপ্লোর

উরি হামলার প্রত্যাঘাত কীভাবে? তিন প্রতিরক্ষা প্রধানের সঙ্গে বৈঠক মোদীর

নয়াদিল্লি: উরি হামলার প্রত্যাঘাত পরিকল্পনায় আজ তিন সেনাপ্রধানের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকের বৈঠকে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর প্রধান, বায়ুসেনা প্রধান এবং নৌ সেনার উপ প্রধান। সূত্রের দাবি, সেখানে উরি হামলার জবাব কীভাবে প্রতিবেশী রাষ্ট্রকে ফিরিয়ে দিতে পারে ভারত, সে নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া সারা দেশের নিরাপত্তা পরিস্থিতির বিষয়েও খোঁজ নিয়েছেন মোদী। গত রবিবার সকালে জম্মু কাশ্মীরের উরি সেনা ছাউনিতে চার জঙ্গি ঢুকে যায়। ঘটনায় ১৭ জন সেনা জওয়ানের মৃত্যু হয়। টানা তিন ঘন্টা ধরে গোলাগুলি চলে সেদিন। সোমবার দিন হামলায় আহত আর এক জওয়ানের মৃত্যু হয়। এরপর থেকে আন্তর্জাতিক বিশ্বে এবং কূটনৈতিক স্তরে ভারত-পাকিস্তানের মধ্যে একে অপরকে দোষারোপের চেষ্টা চলে। পাকিস্তান তাদের সাম্প্রতিক কার্যকলাপ ও জঙ্গিদের মদত দেওয়ার জন্যে আন্তর্জাতিক মঞ্চে কোণঠাসাও হয়ে গিয়েছে। এদিকে সীমান্তের দুপ্রান্তেই যুদ্ধের প্রস্তুতি তুঙ্গে উঠেছে। এমনকি সেদিনের হামলায় মৃত চার জঙ্গির কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্র ও খাবারদাবার পাকিস্তানে তৈরির চিহ্ন পাওয়া গেছে। এমনকি জঙ্গিদের থেকে উদ্ধার হওয়া জিপিএস ট্র্যাকারও পরীক্ষা করে দেখা গিয়েছে, তাদের যাত্রা শুরু হয়েছিল সীমান্তের ওপার থেকেই। বুধবারই ভারতের বিদেশ সচিব এস জয়শঙ্কর পাক হাই কমিশনার আব্দুল বাসিতকে উরি হামলার সঙ্গে যে পাক যোগ রয়েছে, সে সংক্রান্ত সমস্ত প্রমাণ তাঁর হাতে তুলে দিয়েছেন। যদিও ইসলামাবাদের তরফে দাবি করা হয়, এই হামলার সঙ্গে পাকিস্তানের কোনও যোগ নেই। সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তবে এই হামলার সঙ্গে জঈশ বা লস্কর জঙ্গিদের যোগ থাকার খবর পাওয়া যাচ্ছে। এদিকে আজই পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এক ‘আজব’ যুক্তি দিয়ে বলেন, কাশ্মীর পরিস্থিতির প্রতিক্রিয়াই হল এই উরি হামলা।

সেরা শিরোনাম

Post Poll Violence: ভোট সন্ত্রাসের অভিযোগ, ক্যানিংয়ের বিধায়ক পরেশরাম দাসের বাড়িতে পুলিশ, খোঁজ নেই বিধায়কের
Post Poll Violence: ভোট সন্ত্রাসের অভিযোগ, ক্যানিংয়ের বিধায়ক পরেশরাম দাসের বাড়িতে পুলিশ, খোঁজ নেই বিধায়কের
IND vs NZ: ঈশানের চোটে ছয় ম্যাচ পরে অবশেষে একাদশে ফিরবে বৈভব সূর্যবংশী? কী জানালেন কোচ?
ঈশানের চোটে ছয় ম্যাচ পরে অবশেষে একাদশে ফিরবে বৈভব সূর্যবংশী? কী জানালেন কোচ?
UCO Bank Jobs: রাষ্ট্রায়ত্ত ব্য়াঙ্কে চাকরির দারুণ সুযোগ, ৫৩০টি শিক্ষানবীশ পদে নিয়োগ করছে ইউকো ব্যাঙ্ক
রাষ্ট্রায়ত্ত ব্য়াঙ্কে চাকরির দারুণ সুযোগ, ৫৩০টি শিক্ষানবীশ পদে নিয়োগ করছে ইউকো ব্যাঙ্ক
Andre Onana: ম্যাচ খেলে ফেরার সময় পরিবারসমেত গাড়ি দুর্ঘটনার কবলে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তারকা
ম্যাচ খেলে ফেরার সময় পরিবারসমেত গাড়ি দুর্ঘটনার কবলে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তারকা

ভিডিও

Uttorer Uttaran | 'উত্তরের উত্তরণে' অন্তরালে থেকে লড়ে যাচ্ছেন যাঁরা...
Uttorer Uttaran |
Gyanesh Kumar protest: দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের দফতরের বাইরে বিক্ষোভে বাম দল ও নাগরিক সমাজ
Kunal Ghosh | আমহার্স্ট স্ট্রিট থানার সামনে প্রতিবাদে মমতা তৃণমূলের কুণাল ঘোষ | #abpananda
NCPI News: পুরভোটের আগে বেলেঘাটায় এবার NCPI-র নামে হোডিং, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ছবির মুখে পড়ল কালি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Post Poll Violence: ভোট সন্ত্রাসের অভিযোগ, ক্যানিংয়ের বিধায়ক পরেশরাম দাসের বাড়িতে পুলিশ, খোঁজ নেই বিধায়কের
Post Poll Violence: ভোট সন্ত্রাসের অভিযোগ, ক্যানিংয়ের বিধায়ক পরেশরাম দাসের বাড়িতে পুলিশ, খোঁজ নেই বিধায়কের
IND vs NZ: ঈশানের চোটে ছয় ম্যাচ পরে অবশেষে একাদশে ফিরবে বৈভব সূর্যবংশী? কী জানালেন কোচ?
ঈশানের চোটে ছয় ম্যাচ পরে অবশেষে একাদশে ফিরবে বৈভব সূর্যবংশী? কী জানালেন কোচ?
UCO Bank Jobs: রাষ্ট্রায়ত্ত ব্য়াঙ্কে চাকরির দারুণ সুযোগ, ৫৩০টি শিক্ষানবীশ পদে নিয়োগ করছে ইউকো ব্যাঙ্ক
রাষ্ট্রায়ত্ত ব্য়াঙ্কে চাকরির দারুণ সুযোগ, ৫৩০টি শিক্ষানবীশ পদে নিয়োগ করছে ইউকো ব্যাঙ্ক
Andre Onana: ম্যাচ খেলে ফেরার সময় পরিবারসমেত গাড়ি দুর্ঘটনার কবলে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তারকা
ম্যাচ খেলে ফেরার সময় পরিবারসমেত গাড়ি দুর্ঘটনার কবলে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তারকা
Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
Embed widget