এক্সপ্লোর
একযোগে কাজ করতে চান, ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে বার্তা মোদীর

নয়াদিল্লি: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা নরেন্দ্র মোদীর। আমেরিকার প্রেসিডেন্ট হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, দু দেশের সম্পর্ক দৃঢ় করতে নতুন মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করতে চান তিনি। মোদী শুভেচ্ছাবার্তায় এও বলেছেন, ভারত-মার্কিন সম্পর্ক, বোঝাপড়া দাঁড়িয়ে রয়েছে গণতান্ত্রিক মূল্যবোধের ওপর, যার ভাগীদার দুটি দেশই। মার্কিন প্রেসিডেন্ট ও ভারতের প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সম্পর্ক, বন্ধুত্বের গন্ডি ছাড়িয়ে গিয়েছে দু দেশের সম্পর্ক।
Before You Go
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!






















