এক্সপ্লোর
ছাত্রছাত্রীদের পরীক্ষা ভীতি কাটাতে বই লিখলেন প্রধানমন্ত্রী, নাম এক্সাম ওয়ারিয়র্স

নয়াদিল্লি: মন কি বাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বহুবার কথা বলেছেন ছাত্রছাত্রীদের নিয়ে। তাদের সামনে নানা চ্যালেঞ্জ, পরীক্ষার ভয় সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মতামত দিয়েছেন তিনি। আর এবার তিনি বই লিখেছেন এ নিয়ে। হ্যাঁ, সত্যিই বই লিখেছেন নরেন্দ্র মোদী। বইয়ের নাম এক্সাম ওয়ারিয়র্স। ৩ তারিখ প্রকাশিত হবে বইটি, এতে ছাত্রছাত্রীদের মানসিক চাপ কাটানোর নানা উপায় নিয়ে আলোচনা রয়েছে। রয়েছে চাপ কমাতে যোগাসনের উপকারিতার কথা। প্রকাশনা সংস্থা পেঙ্গুইন প্রকাশ করতে চলেছে বইটি। দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা দিতে চলা পড়ুয়াদের ওপর বেশি জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্য, পরীক্ষায় নম্বর নয়, বেশি জোর দেওয়া উচিত জ্ঞান অর্জনে। প্রকাশিত হয়েছে বইটির প্রথম পাতা।
Before You Go
FIFA World Cup 2026 | ফুটবলের মহোৎসবের উন্মাদনা ফুটে উঠল সাদার্ন অ্যাভিনিউয়ের বিবেকানন্দ পার্কের কার্নিভালে

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















