এক্সপ্লোর
এসএমএস-এর জবাব দিচ্ছেন না দলীয় সাংসদরা, নরেন্দ্র মোদী অ্যাপ ফলো করার পরামর্শ ক্ষুব্ধ প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি: সুপ্রভাত জানিয়ে দলীয় সাংসদদের প্রায় প্রতিদিন সকালেই মেসেজ পাঠালেও, অল্প কয়েকজনের কাছ থেকেই জবাব পান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বিষয়টা ভালভাবে নিচ্ছেন না। আজ নয়াদিল্লিতে বিজেপি সংসদীয় দলের বৈঠকে এ বিষয়ে উষ্মাও প্রকাশ করেছেন। দলীয় সাংসদদের নরেন্দ্র মোদী অ্যাপ ফলো করারও পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। এর আগেও সংসদে গরহাজিরা বা আশাপ্রদ পারফরম্যান্স না হওয়া নিয়ে দলীয় সাংসদদের সমালোচনা করেন প্রধানমন্ত্রী। এ বছরের অগাস্টে তিনি হুঁশিয়ারি দেন, যে সাংসদরা নিয়মিত সংসদে আসছেন না, তাঁরা অভ্যাস বদল না করলে আগামী লোকসভা নির্বাচনে লড়ার সুযোগ পাবেন না। এবার মেসেজের জবাব না দেওয়া নিয়েও দলীয় সাংসদদের প্রতি ক্ষোভ উগরে দিলেন মোদী। ২০১৫ সালের ১৭ জুন নরেন্দ্র মোদী অ্যাপ চালু হয়। এই অ্যাপে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প ও সাফল্যের বিষয়ে বিস্তারিত তথ্য আছে। বিজেপি সাংসদদের এই অ্যাপ ফলো করার পরামর্শ দিলেন মোদী।
আরও পড়ুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















