এক্সপ্লোর

মোদীর ডিগ্রি আসল, জানালেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার

নয়াদিল্লি: নরেন্দ্র মোদীর স্নাতক ডিগ্রি সংক্রান্ত বিতর্ক অবসানে অবশেষে আমআদমি পার্টির (আপ) দাবি উড়িয়ে দিল্লি বিশ্ববিদ্যালয় জানিয়ে দিল, গতকাল বিজেপির তরফে প্রধানমন্ত্রীর বিএ ডিগ্রি-র যে নথি সর্বসমক্ষে প্রকাশ করা হয়েছে, তা বৈধ, আসল। আপের দাবি, সেগুলি ভুয়ো, জাল।   গতকালই আপের অভিযোগ খারিজ করতে আসরে নেমে সাংবাদিক সম্মেলন করেন বিজেপি সভাপতি অমিত শাহ, কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলি। মোদীর বিএ, এমএ ডিগ্রির কপি প্রকাশ করে আপের নিন্দা করেন দুজনেই। কিন্তু তারপরও জেটলি, শাহের দেওয়া নথি জাল, তাতে গলদ আছে বলে পাল্টা সাংবাদিক বৈঠকে দাবি করেন আপ নেতা আশুতোষ। কিন্তু মঙ্গলবার সাংবাদিকদের দিল্লি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার তরুণ দাস জানান, মোদীর স্নাতক স্তরের পরীক্ষায় পাস করার যাবতীয় নথি তাঁদের হেফাজতে আছে। বাস্তবে এক বছর আগে বিএ পাস করলেও ১৯৭৯ সালকে মোদী উত্তীর্ণ হওয়ার বছর হিসাবে দেখানোর বিষয়টি তেমন কোনও বড় ইস্যুই নয় বলে বোঝাতে চান। মোদীর মার্কশিট ও ডিগ্রির শংসাপত্রে যে অসামঞ্জস্য রয়েছে, তাও ‘সামান্য ব্যাপার’ বলে উল্লেখ করেন তিনি।   দাস বলেন, আমরা যাবতীয় নথি খতিয়ে দেখেছি। তা থেকে এটাই সত্যি হিসাবে উঠে এসেছে যে, প্রধানমন্ত্রীর ডিগ্রিটি আসল। ১৯৭৮ সালে তিনি পরীক্ষায় পাস করেন। তাঁকে ডিগ্রি দেওয়া হয় ১৯৭৯ সালে। মোদীর প্রাপ্ত নম্বর ও মার্কশিটটি টাইপ করা হলেও আপের অভিযোগমতো সেই সময়ে বিশ্ববিদ্যালয়ের দেওয়া অন্য ডিগ্রিগুলি হাতে লেখা, কেন এই দু রকম ব্যাপার, প্রশ্ন করা হলে রেজিস্ট্রার বলেন, প্রতিটি বিষয়ে বলা সম্ভব নয়। তবে আমি এটাই নিশ্চিত করে বলতে পারি যে, প্রধানমন্ত্রীর ডিগ্রিটি আসল। মোদীর মার্কশিট, ডিগ্রির কাগজে কেন দুরকম নাম, জানতে চাওয়া হলে রেজিস্ট্রার বলেন, বিশ্ববিদ্যালয়ের নথিতেও দুটি মার্কশিটে নামে গন্ডগোল রয়েছে।       আপের একটি দল আশুতোষের নেতৃত্বে মোদীর ডিগ্রি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে বিশ্ববিদ্যালয়ে গিয়েছিল। তবে তাদের সঙ্গে দেখা করতে চাননি কর্তৃপক্ষের কেউ। তাদের আগামীকাল আসতে বলা হয়েছে। পাল্টা কর্তৃপক্ষের বক্তব্য উড়িয়ে আপের চ্যালেঞ্জ, সাহস থাকলে আপ নেতাদের বিশ্ববিদ্যালয় গিয়ে মোদীর শিক্ষাগত যাবতীয় নথি খতিয়ে দেখার অনুমতি দেওয়া হোক।

সেরা শিরোনাম

Jharkhand Prison Reforms: জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?

ভিডিও

Humayun Kabir | ক্যামাক স্ট্রিটকাণ্ডে এবার প্রাক্তন IPS হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ, আগামীকালই থানায় হাজিরা
Train News Update | নিউ ফরাক্কার বিপর্যস্ত লাইনে মেরামতির পর ধীরে ধীরে ছন্দে ফিরছে রেল পরিষেবা
Bankura News | বাঁকুড়ার জয়পুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা। মৃত্যু হল ৪ জনের | ABP ANANDA LIVE
BJP vs ISF Clash : জীবনতলায় বিজেপি ও ISF-এর মুখোমুখি সংঘর্ষ, জখম ৯; পরিস্থিতি তপ্ত |ABP Ananda
Dengue News | আরও বাড়ল রাজ্যের ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। সংখ্যা বেড়ে সাড়ে ৪হাজারেরও বেশি মানুষ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jharkhand Prison Reforms: জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Weather Update : আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
United Nations: ২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
Weather Alert: উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
Embed widget