এক্সপ্লোর

পিএনবি জালিয়াতি: বেআইনিভাবে ব্যাঙ্কের গোপনতম পাসওয়ার্ড জেনে নেন গোকুলনাথ শেট্টি, জানান নীরব মোদীকে, মিলে যায় কোটি কোটি টাকা ঋণ

মুম্বই: পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক কেলেঙ্কারির দুই প্রধান অভিযুক্ত নীরব মোদী ও মেহুল চোকসির একের পর এক সম্পত্তিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি চলছে। চোকসির গীতাঞ্জলি গোষ্ঠীর ৭টি সম্পত্তি ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে, নীরবের সংস্থার ৪ কর্তাকে জেরা করছে সিবিআই। এদিকে বোমা ফাটিয়েছেন পিএনবি কাণ্ডে গ্রেফতার ব্যাঙ্কের প্রাক্তন ডেপুটি ম্যানেজার গোকুলনাথ শেট্টি। তিনি সিবিআইকে জানিয়েছেন, ব্যাঙ্কের গোপনতম পাসওয়ার্ড বেআইনিভাবে কবজা করে তা তিনি জানিয়ে দেন নীরব মোদীর সংস্থাকে। এর সাহায্যেই নাকি বার হয়েছে একের পর এক লেটার অফ আন্ডারস্ট্যান্ডিং ও ফরেন লেটার অফ ক্রেডিট। ওই পাসওয়ার্ডের সাহায্যে অন্যান্য ব্যাঙ্ক থেকেও নীরব ও মেহুলের সংস্থাকে ঋণ পাইয়ে দেন তিনি। গতকাল নীরব-মেহুলের একাধিক হিরে জহরতের বিপণীতে হানা দিয়ে ২২ কোটি টাকা অর্থমূল্যের গয়না বাজেয়াপ্ত করেছে ইডি। ১১,৪০০ কোটি টাকার এই কেলেঙ্কারি নিয়ে সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনার কে ভি চৌধুরী দেখা করেছেন পিএনবির বড়কর্তাদের সঙ্গে, অর্থ মন্ত্রকের আধিকারিকদের সঙ্গেও কথা বলেছেন তিনি। ইডির প্রধান কার্ণাল সিংহ চলে এসেছেন মুম্বইতে, যেভাবে পিএনবি কাণ্ডের তদন্ত হচ্ছে, তা পর্যবেক্ষণ করছেন তিনি। ইডি তদন্ত করছে কীভাবে ১১,৪০০ কোটি টাকার এই বিপুল তছরূপ ঘটল। আর সিবিআই দেখছে ব্যাঙ্কের নিয়মকানুনের পাশ কাটিয়ে কীভাবে জারি হল একের পর এক লেটার অফ আন্ডারস্ট্যান্ডিং ও লেটার অফ ক্রেডিট। এ নিয়েই সিবিআই গতকাল ৮ ঘণ্টা ধরে জেরা করছে মুকেশ অম্বানির খুড়তুতো ভাই ও নীরবের কোম্পানির সিএফও বিপুল অম্বানিকে। তিনি এক পদে ৩ বছরের বেশি সময় ধরে থাকায় এই জালিয়াতি সম্পর্কে ভালমত ওয়াকিবহাল বলে সিবিআইয়ের ধারণা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?

ভিডিও

Madan Mitra: 'কালীঘাট-তৃণমূল'-এর কর্মসূচিতে হঠাৎ হাজির হন 'ঋতব্রত-তৃণমূল'-এ যোগদানকারী কামারহাটির বিধায়ক
TMC News : ২১ জুলাইয়ের আগে আরও খালি 'কালীঘাট-তৃণমূল', এবার 'ঋতব্রত তৃণমূলে' গেলেন তাপস চট্টোপাধ্য়ায়ও
TMC News: একুশে জুলাইয়ের আগে আরও ফাঁকা 'কালীঘাট-তৃণমূল'
Haldia News : হলদিয়ায় বন্দর স্টেশনের অদূরে লাইনচ্যুত মালগাড়ির ৪টি বগি
Suvendu Adhikari:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget