এক্সপ্লোর

পিএনবি প্রতারণাকাণ্ড: নীরব মোদীর ১৭০ কোটি টাকার সম্পত্তি ক্রোক করল ইডি

মুম্বই: পিএনবি-প্রতারণাকাণ্ডে প্রধান অভিযুক্ত পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদীর প্রায় ১৭০ কোটি টাকার সম্পত্তি ক্রোক করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

কেন্দ্রীয় সংস্থার তরফে জানানো হয়েছে, আর্থিক তছরুপ রোধ আইন (পিএমএলএ) আওতায় নীরব, তাঁর মালিকানাধীন বিভিন্ন সংস্থা ও তাঁর সহযোগীদের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট, স্থাবর সম্পত্তি এবং তাঁর শেয়ার বিনিয়োগ নথি বাজেয়াপ্ত করা হয়েছে।

গত সপ্তাহে নীরব মোদীর মামা তথা পিএনবি-কাণ্ডে অন্যতম অভিযুক্ত মেহুল চোকসির মালিকানাধীন গীতাঞ্জলী গ্রুপের থেকে প্রায় ৮৫ কোটি টাকা মূল্যের ৩৪ হাজার অলঙ্কার বাজেয়াপ্ত করেছে সংস্থা। প্রসঙ্গত, সাড়ে ১২ হাজার কোটি টাকার বেশি পিএনবি-প্রতারণা মামলার তদন্ত করছে সিবিআই ও ইডি।

এর আগে, নীবর মোদীর পরিবারের চার সদস্যকে তলব করে জেরা করে ইডি। সেই তালিকায় ছিল নীরবের বাবা, মা, বোন ও ভগ্নিপতি। জেরা করা হয় চাঁর মার্কিন নিবাসী ব্যবসায়িক সহযোগী মিহির বনশালীকেও।

ইডি-র দেওয়া তথ্য অনুযায়ী, মার্চ শেষ পর্যন্ত এই মামলায় সকল অভিযুক্তদের থেকে প্রায় ৭,৬০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক ফৌজদারি ও আর্থিক তছরুপ আইনের বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়।

চলতি বছরের গোড়ায় পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (পিএনবি) দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে প্রকাশ্যে আসে দেশের বৃহত্তম এই আর্থিক কেলেঙ্কারির বিষয়টি। তখনই নীবর, মেহুলের বিরুদ্ধে প্রথম অভিযোগ ওঠে।

তদন্তকারীরা জানতে পারেন, এই প্রতারণা-কাণ্ডে বেশ কয়েকজন ব্যাঙ্ককর্মীও জড়িত ছিলেন। ইডি ও সিবিআই তদন্ত শুরু হওয়ার আগেই দেশে থেকে পালিয়ে যান নীরব-মেহুল। তদন্তকারী সংস্থার সন্দেহ, নীরব মার্কিন যুক্তরাষ্ট্রে থাকতে পারেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget