এক্সপ্লোর

পিএনবি-প্রতারণা: সিবিআইয়ের পর নীরব মোদীর বিরুদ্ধে চার্জশিট দাখিল ইডি-র

মুম্বই: সাড়ে ১২ হাজার কোটি টাকার পিএনবি-প্রতারণাকাণ্ডে প্রথম চার্জশিট দাখিল করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তাতে নাম রয়েছে অন্যতম অভিযুক্ত নীরব মোদী ও তাঁর সহযোগীদের।

বৃহস্পতিবার, ইডি-র তরফে জানানো হয়েছে, প্রায় ১২ হাজার পাতার ওই চার্জশিট বিশেষ আদালতে দাখিল করা হয়েছে। তাতে অভিযুক্তদের বিরুদ্ধে আর্থিক তছরুপ রোধ আইন (পিএমএলএ) সহ বিভিন্ন ফৌজদারি ধারা আরোপ করা হয়েছে।

ইডি-র এক আধিকারিক জানান, প্রথম চার্জশিটে নীরব মোদী, তাঁর মালিকানাধীন একাধিক প্রতিষ্ঠান, ব্যবসায়িক সহযোগীদের অভিযুক্ত করা হয়েছে। পাশাপাশি, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (পিএনবি) সেই সকল আধিকারিক যাঁরা নীরবের সংস্থাকে ভুয়ো লেটার অফ আন্ডারটেকিং (এলওইউ) জারি করেছিল, তাঁদের নামও প্রথম চার্জশিটে রয়েছে।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, শীঘ্রই এই মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট দাখিল করা হবে। তাতে নীরবের মামা মেহুল চোকসিও তাঁর ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির নাম থাকবে। ইডি জানিয়েছে, পিএনবি-কাণ্ডে তারা প্রথম এফআইআর দাখিল করে গত ১৪ ফেব্রুয়ারি। সেই থেকে নীরব মোদীর যত সম্পত্তি ক্রোক করা হয়েছে, তা বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে প্রথম চার্জশিটে।

এর আগে, চলতি মাসের গোড়ায় এই মামলায় দুটি চার্জশিট দাখিল করে সিবিআই-ও। ইডি-র এক আধিকারিক জানান, এই মামলায় একাধিকবার সমন জারি হলেও, নীরব মোদী তদন্তে যোগ দেননি। উল্টে মামলা দায়ের হওয়ার সময় থেকেই তিনি দেশ ছেড়ে পালিয়ে যান। একইভাবে, বিদেশে পাড়ি দেন নীরবের মামা মেহুল চোকসিও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৭.৭.২৬): এবার কি সরাসরি বিজেপিতেই মিশে যাবে কাকলি-সায়নীদের NCPI?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৭.৭.২৬): নিটকাণ্ডে দফায়-দফায় উত্তাল সংসদ, দুই কক্ষেই বিরোধীদের বিক্ষোভ
NEET Protest | জেন-জিদে মিলেছে জয়, তবু প্রশ্নফাঁস ঘিরে জারি রাজনৈতিক লড়াই
NEET Protest Chaos in Dharmatala | ধর্মতলা-কাণ্ডে অভিযুক্তদের খালি পায়ে হাঁটিয়ে ঘটনার পুনর্নিমাণ
CJP Protest | কার নির্দেশে চলল ছররা গুলি? পুলিশের ভূমিকায় তপ্ত রাজধানীর রাজনীতি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget