এক্সপ্লোর

ফেরার অপরাধী ঘোষণা করা হচ্ছে হানিপ্রীতকে, বাজেয়াপ্ত হবে সম্পত্তি

চণ্ডীগড়: হানিপ্রীত ইনসান সহ ডেরা সচ্চা সৌদার কয়েকজন সদস্যকে ফেরার অপরাধী ঘোষণার প্রক্রিয়া শুরু করল হরিয়ানা পুলিশ। পাশাপাশি পলাতক হানিপ্রীত, আদিত্য ইনসান ও পবন ইনসানের সম্পত্তি বাজেয়াপ্ত করারও সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। হরিয়ানার ডিজিপি বি এস সান্ধু বলেছেন, ‘যে দু-তিনজনের খোঁজ পাওয়া যাচ্ছে না, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। তাদের ফেরার ঘোষণার প্রক্রিয়া শুরু হয়েছে। তাদের ব্যক্তিগত সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। হানিপ্রীত ইনসান, আদিত্য ইনসান ও পবন ইনসানের পুলিশের কাছে ধরা দেওয়া উচিত।’ ডিজিপি আরও বলেছেন, ২৫ অগাস্টের আগে পর্যন্ত হানিপ্রীতের বিরুদ্ধে কোনও অভিযোগ ছিল না। কিন্তু ডেরা সদস্য সুরিন্দর ধীমান গ্রেফতার হওয়ার পরেই হানিপ্রীতের ভূমিকা নিয়ে সন্দেহ তৈরি হয়। ধর্ষণ মামলায় গুরমিত রাম রহিম সিংহ দোষী সাব্যস্ত হওয়ার পর যে হিংসা ছড়িয়েছিল, সেই ঘটনায় জড়িত সন্দেহে হানিপ্রীত, আদিত্য ও পবনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাঁদের খোঁজ চলছে। প্রয়োজন হলে হানিপ্রীতের বিষয়ে রাম রহিমকে জেরা করা হতে পারে। ধর্ষণ মামলায় রাম রহিম দোষী সাব্যস্ত হওয়ার পরেই সিরসা, পাঁচকুলা সহ হরিয়ানা ও পঞ্জাবের বিভিন্ন জায়গায় হিংসা ছড়ায়। হিংসা ছড়িয়ে পড়ার পরে হানিপ্রীত সিরসায় ডেরা ঘাঁটিতে গিয়েছিলেন বলে খবর পেয়েছে পুলিশ। সেই কারণেই তাঁকে গ্রেফতার করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন ডিজিপি। তিনি আরও বলেছেন, বিভিন্ন জায়গায় হানিপ্রীতের খোঁজে তল্লাশি চলছে। বৃহস্পতিবার রাজস্থানের শ্রী গঙ্গানগর জেলায় যৌথ অভিযান চালায় হরিয়ানা ও রাজস্থান পুলিশের একটি দল। কিন্তু সেখানেও হানিপ্রীতের খোঁজ পাওয়া যায়নি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত

ভিডিও

Baruipur Case: বারুইপুরে প্রভাস মণ্ডলকে এনকাউন্টারের জায়গায় ফরেন্সিক আধিকারিকরা | ABP Ananda
Abhishek Banerjee : কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যর
Monohora GI Tag: মন হরণ করা স্বাদ, GI ট্যাগ পেল জনাইয়ের বিখ্যাত মনোহরা মিষ্টি | ABP Ananda
Calcutta Highcourt : ২১ জুলাইয়ে সভা করার অনুমতি চেয়ে হাইকোর্টে মামলা 'কালীঘাট তৃণমূল'-র
Laketown Incident: শহরে ফের আরেক ভয়াবহ ঘটনা, লেকটাউনে ৬ বছরের শিশুকন্যাকে নির্যাতন

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget