এক্সপ্লোর
গাড়ির সঠিক নথি নেই জিজ্ঞেস করায় পুলিশের ওপর হম্বিতম্বি বিজেপি কর্মীদের!

বুলন্দশহর: পেশার প্রতি দায়বদ্ধতা দেখিয়ে সাহসিকতার নয়া নজির তৈরি করলেন পশ্চিম উত্তর প্রদেশের বুলন্দশহরের এক মহিলা পুলিশ আধিকারিক। বিজেপির জেলা-স্তরের কর্মী প্রমোদ লোধির কাছে তাঁর গাড়ি সংক্রান্ত সঠিক নথি না থাকায়, তাঁকে চালান দেয় সেখানকার কর্তব্যরত ট্র্যাফিক পুলিশ। এই ঘটনার প্রতিবাদে এলাকায় হইহল্লা শুরু করে বিজেপি কর্মীরা। এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসেন সার্কেল অফিসার শ্রেষ্ঠা ঠাকুর। তখন তাঁর ওপর কার্যত তর্জন-গর্জন শুরু করে বিজেপি কর্মী-সমর্থকরা। সেই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়
আরও পড়ুন
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের
অটো























