এক্সপ্লোর

কর্নাটকে জাতপাতের অঙ্কে ভুল হয়েছে, ভোটের আগে লিঙ্গায়েত ইস্যু তোলাই উচিত হয়নি কংগ্রেসের, বললেন মইলি

নয়াদিল্লি: কর্নাটকে দল জাতপাতের অঙ্কে ভুল করেছে। কংগ্রেসের নির্বাচনী লোকসানের জন্য এমন কারণ দেখালেন বীরাপ্পা মইলি। নির্বাচনী কৌশল তৈরির সময় জাতপাতের হিসেব-নিকেশ ঠিকঠাক হয়নি বলে জানিয়ে কংগ্রেসের এই প্রবীণ নেতা বলেছেন, ভোটের আগে লিঙ্গায়েত ইস্যু তোলাই উচিত হয়নি কংগ্রেসের। যদিও কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীর প্রশংসা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি সভাপতি অমিত শাহের 'নেতিবাচক প্রচারে'র পাল্টা 'ইতিবাচক প্রচারে'র জন্য তাঁকে সমর্থন করেছেন মইলি। তিনি সংবাদ চ্যানেলগুলিকে বলেছেন, এই ফল অত্যন্ত হতাশাজনক। উন্নয়ন বা সামাজিক ন্যয়ের ইস্যুতে ভোট হলে কংগ্রেসেরই জেতা উচিত ছিল। আমার মনে হয়, কর্নাটকে জাতপাতের অঙ্কে কোথাও গরমিল হয়েছে। এটা গুরুত্বপূর্ণ ব্যাপার। নেতিবাচক প্রচার বিজেপিকে জয় এনে দিয়েছে। মোদী, শাহ কখনই উন্নয়নের ইস্যুগুলি তোলেননি। কিন্তু আমাদের একইসঙ্গে মানতে হবে, জাতপাতের সমীকরণ নিপুণ ভাবে ব্যবহার করতে পারিনি আমরা। মইলি এও বলেন, দলের একাংশও নানা স্তরে লিঙ্গায়েতের সংখ্যালঘু মর্যাদা ইস্যুটি তোলার ব্যাপারে উদ্বেগ জানিয়েছে। হতে পারে, এটা ব্যুমেরাং হয়ে ফিরে এসেছে। আমাদের এটা খতিয়ে দেখতে হবে। ভোক্কালিকাদের ব্যাপারেও আমরা ভালমতো ব্যবস্থা নিতে পারিনি। আত্মসমীক্ষার দরকার আছে। প্রসঙ্গত, রাজ্যে সিদ্দারামাইয়ার কংগ্রেস সরকার কেন্দ্রকে লিখিত সুপারিশ পাঠায়, লিঙ্গায়েত ও বীরশৈব সম্প্রদায়কে ধর্মীয় সংখ্যালঘু মর্যাদা দেওয়ার পক্ষপাতী তারা। বিজেপি, অন্য রাজনৈতিক দলগুলি এতে ক্ষোভ জানিয়ে বলে, লিঙ্গায়েত সম্প্রদায়ের মধ্যে বিজেপির ভোটব্যাঙ্কে ফাটল ধরাতেই কংগ্রেস সরকারের এমন পদক্ষেপ।

সেরা শিরোনাম

Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget