এক্সপ্লোর

ডারউইন তত্ত্ব নিয়ে পাল্টা কটাক্ষ প্রকাশ রাজের, আমরা মানুষ থেকে বাঁদর হচ্ছি, পিছনে হাঁটছি!

নয়াদিল্লি:  জাতীয় পুরস্কারজয়ী অভিনেতা প্রকাশ রাজ মোদী সরকারকে আগেও একাধিকবার তুলোধনা করেছেন তাঁর বিভিন্ন চাঁচাছোলা মন্তব্যের মাধ্যমে। মাত্র ৪৮ ঘণ্টা আগেই মোদী মন্ত্রিসভার জুনিয়র মন্ত্রী সত্যপাল সিংহ মন্তব্য করেন ডারউইনের তত্ত্ব ভুল ছিল। মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের জুনিয়র মন্ত্রী সত্যপাল সিংহ। তাঁর কারণ হিসেবে মন্ত্রী বলেন, কেউ কি কখনও মানুষকে বাঁদর থেকে রূপান্তরিত হতে দেখেছেন? এবার সেই প্রসঙ্গের উল্লেখ করেই পাল্টা কটাক্ষের সুর জাতীয় পুরস্কারজয়ী অভিনেতার। তিনি তাঁর টুইটার হ্যান্ডেলে সোমবার একটি টুইট করে বলেন, এটা ঠিক আমাদের পূর্বপুরুষরা মানুষকে বাঁদরে পরিণত হতে কখনওই দেখেননি! কিন্তু কেউ কি অস্বীকার করতে পারেন, আমরা চোখের সামনে দেখেছি মানুষ আস্তে আস্তে বাঁদরে রূপান্তরিত হচ্ছে। শুধু তাই নয়, আমরা ধীরে ধীরে স্টোন এজ বা প্রস্তর যুগের দিকে এগোচ্ছি। প্রসঙ্গত, রবিবার সত্যপালের ডারউইনের তত্ত্ব নিয়ে করা মন্তব্য প্রসঙ্গে যখন সমালোচনায় সরব বৈজ্ঞানিক থেকে আমজনতা, তখনও নিজের বক্তব্যে অনড় থেকেছেন সত্যপাল। রবিবার তিনি আরও বলেন, তাঁর মনে হয় না তিনি কোনও ভুল বলেছেন। কারণ তিনি বিজ্ঞানের ছাত্র ছিলেন, এবং তাঁর মন্তব্য একদম সঠিক। একথা বলতে গিয়ে তিনি বলেন, আমি কলা বিভাগে পড়াশোনা করিনি, আমি রসায়নে পিএইচডি করেছি। তাঁর দাবি, এটা একেবারেই অবৈজ্ঞানিক একটি তত্ত্ব এবং স্কুল-কলেজের পাঠ্যবই থেকে অবশ্যই বাদ দিয়ে দেওয়া উচিত। আইপিএস থেকে রাজনীতিতে এসেছেন সত্যপাল। শনিবার মধ্য মহারাষ্ট্রের এক শহরে সারা ভারত বৈদিক সম্মেলনে অংশ নিতে গিয়ে একথা বলেন মন্ত্রী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget