এক্সপ্লোর

বিতর্কিত তথ্য বিশ্লেষক সংস্থার সঙ্গে যোগ কংগ্রেসের, অভিযোগ তুলে ফেসবুককে 'কঠোর ব্যবস্থা'র হুঁশিয়ারি রবিশঙ্কর প্রসাদের

নয়াদিল্লি: ফেসবুকের বিরুদ্ধে ব্যবহারকারীদের তথ্য রাজনৈতিক বিশ্লেষক কনসালটেন্সিকে সরবরাহের অভিযোগের পরিপ্রেক্ষিতে কঠোর মনোভাব প্রকাশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। ফেসবুকের মতো সোস্যাল মিডিয়ায় প্ল্যাটফর্ম অবাঞ্ছিত পদ্ধতিতে ভারতের নির্বাচনী প্রক্রিয়ায় প্রভাব খাটানোর চেষ্টা করলে কঠোর পদক্ষেপ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ফেসবুকের দিকে সন্দেহের নজর পড়েছে মার্কিন গোয়েন্দাদের। মার্ক জুকেরবাগের দুনিয়াব্যাপী জনপ্রিয় সোস্যাল সাইটের বিরুদ্ধে মিডিয়া রিপোর্টে চাঞ্চল্যকর দাবি করা হয়েছে যে, তারা কেমব্রিজ অ্যানালিটিকা নামে একটি রাজনৈতিক বিশ্লেষক কনসালটেন্সিকে অসংখ্য ব্যবহারকারী সম্পর্কে তথ্য পাচার করেছে। সাম্প্রতিক মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে ডোনাল্ড ট্রাম্পের হয়ে ভোটার সমীক্ষায় ফেসবুকের দেওয়া ওইসব তথ্য কাজে লাগায় কেমব্রিজ অ্যানালিটিকা। এই প্রেক্ষাপটে ফেসবুক ২০১১ সালের একটি সম্মতিসূচক ডিক্রি বা নির্দেশ লঙ্ঘন করেছে কিনা, তা খতিয়ে দেখা শুরু করেছে মার্কিন ফেডেরাল ট্রেড কমিশন। বিভিন্ন কোম্পানি নিজেদের গোপনীয়তা সংক্রান্ত পলিসি মেনে চলছে, এটা সুনিশ্চিত করার দায়িত্ব এই নিরপেক্ষ সরকারি সংস্থার। কেমব্রিজ অ্যানালিটিকার সঙ্গে কংগ্রেসের যোগ আছে বলে রবিশঙ্করের অভিযোগ। তিনি বলেন, কংগ্রেসের কাছে জানতে চাই, কংগ্রেস কি ভোটে জিততে তথ্য বিকৃতি, ও চুরির আশ্রয় নেবে?রাহুল গাঁধীর সোস্যাল মিডিয়া প্রোফাইলে কেমব্রিজ অ্যানালিটিকার কী ভূমিকা? রবিশঙ্করের দাবি, ঘুষ দেওয়া, রাজনীতিকদের ফাঁদে ফেলতে যৌনকর্মীদের কাজে লাগানো, ফেসবুক থেকে তথ্য চুরির অভিযোগ রয়েছে যে কেমব্রিজ অ্যানালিটিকার বিরুদ্ধে, তাদেরই ২০১৯-এর ভোটপ্রচারের দায়িত্ব দিয়েছে কংগ্রেস। মিডিয়ার একাংশে তারা এও বলেছে, এবার তাদের ব্রহ্মাস্ত্র হতে চলেচে ওই সংস্থা।

সেরা শিরোনাম

Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর

ভিডিও

Primary Teacher Scam: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় CBI-এর দেওয়া চূড়ান্ত চার্জশিট গ্রহণ করল আদালত
Humayun Kabir : 'শক্তিপুর থানার ওসি-র আচরণ, তাঁর ঔদ্ধত্যের জন্যই হাজিরা দেব না', বললেন হুমায়ুন
Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR ডায়মন্ড হারবার থানায়।
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(২.৭.২৬) পর্ব২: RG Kar-কাণ্ডে বদল নমুনা,কাঠগড়ায় কে? কমিশনে দরবার ঋতব্রত-শিবিরের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(২.৭.২৬) পর্ব ১: গা ঢাকা দিয়েও হল না শেষরক্ষা, জালে দেবরাজ! জেরার মুখে অদিতিও | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget