এক্সপ্লোর

প্রত্যুষার আত্মহত্যা: রাহুলের জামিন খারিজের আর্জি নাকচ সুপ্রিম কোর্টে

নয়াদিল্লি: টিভি সিরিয়াল অভিনেত্রী প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে অভিযুক্ত অভিনেতা-প্রযোজক রাহুল রাজ সিংহর স্বস্তি। তাঁর আগাম জামিন খারিজ করতে অস্বীকার করল সুপ্রিম কোর্ট। রাহুলের আগাম জামিন মঞ্জুর করেছিল মুম্বই হাইকোর্ট। এই আগাম জামিন খারিজের আর্জি জানিয়ে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হন প্রত্যুষার মা। এই পিটিশন খারিজ করে বিচারপতি পি সি ঘোষ এবং অমিতাভ রায়কে নিয়ে গঠিত সুপ্রিম কোর্টের অবকাশকালীন বেঞ্চ বলেছেন, প্রত্যুষা ও রাহুলের কথপোকথন থেকে স্পষ্ট যে, তাঁদের মধ্যে নিবিড় ভালোবাসার সম্পর্ক ছিল। রাহুলের আগাম জামিন বাতিলের কোনও জোরাল যৌক্তিকতা নেই। তদন্তে যদি দেখা যায় যে, এটা ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারা (খুন)-এর মামলা হয় তাহলে অভিযুক্তকে হেফাজতে নেওয়া হতে পারে। সেক্ষেত্রে তদন্তকারী সংস্থা হাইকোর্টের দ্বারস্থ হতে পারে। সুপ্রিম কোর্ট আরও বলেছে, অভিযুক্তের ভূমিকা রয়েছে, এমন কোনও সুইসাইড নোটও পাওয়া যায়নি। প্রত্যুষার মায়ের আইনজীবী যুক্তি দেন, রাহুলকে হেফাজতে নিয়ে জেরা করা প্রয়োজন। তদন্তে অনেক ত্রুটি রয়েছে বলেও তিনি দাবি করেন।এমনকি, অভিযুক্ত তথ্যপ্রমাণ নষ্টও করে দিতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেন আইনজীবী। যদিও সুপ্রিম কোর্ট ওই যুক্তিতে সায় দেয়নি। উল্লেখ্য, গত ১ এপ্রিল প্রত্যুষাকে নিজের ফ্ল্যাটে রহস্যজনকভাবে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। প্রত্যুষা ও রাহুল একসঙ্গে মুম্বইয়ের গোরেগাঁও-এর ফ্ল্যাটে থাকতেন। প্রত্যুষার আত্মহত্যার ঘটনায় অভিযোগের আঙুল ওঠে তাঁর বয়ফ্রেন্ড রাহুলের বিরুদ্ধে। গত ২৫ এপ্রিল হাইকোর্ট রাহুলের আগাম জামিনের আর্জি মঞ্জুর করে। হাইকোর্টে পেশ করা রিপোর্টে পুলিশ জানায়, রাহুল প্রত্যুষার কাছ থেকে টাকা ধার করতেন। প্রত্যুষাকে তিনি মারধরও করতেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget