এক্সপ্লোর

হাসপাতালে নিয়ে যেতে ওড়িশায় আসন্নপ্রসবাকে কাঁধে চাপিয়ে নদী পার, তদন্তের নির্দেশ

ভূবনেশ্বর: ওড়িশায় ফের নেই-রাজ্যের বেহাল চিত্র। মিলল না অ্যাম্বুলেন্স। গ্রামে নেই পাকা সড়ক, সেতু। বাধ্য হয়ে অন্তঃসত্ত্বাকে কাঁধে চাপিয়ে নদী পেরিয়ে প্রসবের জন্য স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলেন পরিবারের লোকজন। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী পি কে জেনা বলেছেন, এ ব্যাপারে জেলা স্বাস্থ্য বিভাগের কর্তৃপক্ষ ও জেলা কালেক্টরকে ঘটনার তদন্ত করে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। তদন্তের রিপোর্ট অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। রায়গড় জেলার ওই মহিলা গতকাল সন্ধেয় কল্যাণসিংহপুরের একটি কমিউনিটি হেল্থ সেন্টারে সন্তান প্রসব করেন। মা ও সদ্যোজাত-উভয়েই সুস্থ বলে জানিয়েছেন মন্ত্রী। কল্যাণসিংহপুর থানার তালাসাজা গ্রামের অঙ্কু মিনিয়াকা (৩০) গতকাল প্রসব বেদনা অনুভব করেন। অঙ্কুর পরিবারের অভিযোগ, অ্যাম্বুলেন্সের জন্য ফোন করা হয়েছিল। কিন্তু অ্যাম্বুলেন্স পাওয়া যায়নি। কোনও উপায় না দেখে অঙ্কুকে একটি স্টেচারে করে কাঁধে চাপিয়ে প্রায় দুই কিলোমিটার পথ পেরিয়ে নাগাবলী নদীর পারে আসেন বাড়ির লোকজন। নদীতে ছিল কোমর সমান জল।এই অবস্থায় অঙ্কুকে বাড়ির লোকজন কাঁধে চাপিয়ে নদী পার হন। নদী পার হওয়ার পর রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের একটি ভ্রাম্যমাণ গাড়ি তাঁরা দেখতে পান। ওই গাড়িতে করেই অঙ্কুকে কমিউনিটি হেল্থ সেন্টারে নিয়ে যাওয়া হয়।  সেখানে রাতে কন্যা সন্তান প্রসব করেন অঙ্কু। অঙ্কুদের গ্রামে পাকা রাস্তা নেই। নদীর ওপর কোনও সেতুও নেই। জেলা কালেক্টর জানিয়েছেন, বিজু সেতু যোজনায় তালাসাজা গ্রামে নাগাবলী নদীর ওপর একটি সেতু তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য, ওড়িশায় কালাহান্ডি জেলার দানা মাঝির অ্যাম্বুলেন্স না পেয়ে স্ত্রীর দেহ কাঁধে নিয়ে হাসপাতাল থেকে গ্রামে ফেরার ঘটনা ঘিরে সারা দেশে নিন্দার ঝড় উঠেছিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক

ভিডিও

BJP News: এবার তৃণমূলের নেতানেত্রীদের সঙ্গে বৈঠকেই বসলেন না বাঁকুড়ার BJP বিধায়ক নীলাদ্রিশেখর দানা
Nirmal Ghosh: তপসিয়ায় 'ঋতব্রত তৃণমূল' বৈঠকের মধ্যেই হঠাৎ হাজির পানিহাটির প্রাক্তন বিধায়ক
Natungram wooden dolls GI Tag: GI ট্যাগ পেল নতুনগ্রামের কাঠের পুতুল, এবার বিশ্বমঞ্চে বাংলার ঐতিহ্য
Baruipur News | বারুইপুরে নিরাপরাধকে পিটিয়ে খুন, নেপথ্যে বিরোধীদের হাত দেখছেন মুখ্যমন্ত্রী
Vietnam News | ভিয়েতনামে নৌকাডুবি, ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget