এক্সপ্লোর

আফ্রিকানদের উপর হামলা, উদ্বেগ রাষ্ট্রপতির

  নয়াদিল্লি: দেশজুড়ে আফ্রিকানদের উপর একের পর এক হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। তিনি বলেছেন, দেশের মানুষ যদি আফ্রিকানদের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্কের ঐতিহ্য থেকে বিচ্যুত হন তাহলে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক হবে।   এই অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন রাষ্ট্রপতি। তাঁর বক্তব্য, ভারতের সঙ্গে আফ্রিকার বাণিজ্যিক সম্পর্ক শতবর্ষ প্রাচীন। আফ্রিকার ৫৪টি দেশেই ভারতীয়রা দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন। মিশরের নেতা গামাল আবদেল নাসির এবং ঘানার নেতা কোয়ামি ক্রুমা ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর বিশেষ ঘনিষ্ঠ ছিলেন। কিংবদন্তি নেলসন ম্যান্ডেলা গাঁধীবাদী ছিলেন। তরুণ প্রজন্ম হয়তো এই ইতিহাস জানে না। তাদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে হবে। আমাদের সভ্যতার মূল্যবোধের বিরোধী কোনও খারাপ নিদর্শন তৈরি হতে দেওয়া যাবে না।   কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও বিদেশ মন্ত্রকে যেভাবে এর মোকাবিলা করছে তার প্রশংসা করেছেন প্রণব। তিনি আফ্রিকান ছাত্রদের আশ্বস্ত করে বলেছেন, তাঁদের এদেশে সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে কোনও ভয় নেই।   এদিকে, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু আফ্রিকানদের উপর হামলা রোখার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন দিল্লির পুলিশ কমিশনারকে। তিনি বলেছেন, এই ঘটনাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে সরকার। যদি দেখা যায় বর্ণবিদ্বেষের কারণে আফ্রিকানদের উপর হামলা হয়েছে, তাহলে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে।  

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget