এক্সপ্লোর

সরকারি ক্ষমতার অপব্যবহার চলবে না, জননেতা-নেত্রীদের সমালোচনা শুনতে হবে, জয়ললিতাকে সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: জয়ললিতাকে কঠোর ভাষায় তিরস্কার সুপ্রিম কোর্টের। তাঁর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ জানিয়ে পেশ হওয়া মামলায় জয়ললিতাকে নতুন করে নোটিস জারি করে বিচারপতি দীপক মিশ্র ও বিচারপতি সি নাগাপ্পনের বেঞ্চ বলেছে, আপনি জননেত্রী। আপনার সমালোচনা শুনতেই হবে। মানুষ সরকারি নীতির সমালোচনা করায় তাঁদের বিরুদ্ধে মানহানির মামলা করা গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে স্বাস্থ্যকর নয়। সুস্থ গণতন্ত্র এ ভাবে চলতে পারে না। প্রসঙ্গত, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা ও তাঁর বিভিন্ন নীতির প্রকাশ্যে সমালোচনা করায় ডিএমডিকে নেতা বিজয়কান্তের বিরুদ্ধে একাধিক সরকারের অবমাননার মামলা রুজু করা হয়। সেই মামলাগুলিকে আদালতে চ্যালেঞ্জ করে পিটিশন দেন তিনি। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে শীর্ষ আদালতের বিচারপতিদের বেঞ্চ মুখ্যমন্ত্রীকে নোটিস দিয়ে বলেছে, মুখ্যমন্ত্রীর শরীর-স্বাস্থ্য নিয়ে স্রেফ রিপোর্ট করায় মানহানির মামলা রুজু করা যায় না। প্রসঙ্গত, জয়ললিতার এআইএডিএমকে সরকার সম্প্রতি সুপ্রিম কোর্টে জানিয়েছে, তাদের নীতির বিরোধিতা, সমালোচনা করা লোকজনের বিরুদ্ধে ১৩১টি মানহানির মামলা রুজু করা হয়েছে। সেই প্রেক্ষাপটে এমন কড়া কথা শোনাল সর্বোচ্চ আদালত। জয়ললিতাকে কার্যত তিরস্কারের সুরে বেঞ্চ বলেছে, সরকারি নীতির সমালোচনা, তাকে প্রশ্ন করা কখনও মানহানির মামলা দায়ের করার যুক্তি হতে পারে না। মানহানির মামলা কোনও অস্ত্র নয় যে গণতন্ত্রের কণ্ঠরোধ করতে তাকে চাইলেই ব্যবহার করা যায়। সেইসঙ্গে আম্মা জয়ললিতাকে অস্বস্তিতে ফেলে বেঞ্চ এও বলেছে, দেশের আর কোনও সরকার তামিলনাড়ু সরকারের মতো ক্ষমতার অপব্যবহার করে না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget