এক্সপ্লোর

পুণের ‘সোনার জামা’ খ্যাত ব্যবসায়ীকে ছেলের সামনেই খুন, ধৃত ৪

পুণে: এক কোটি টাকারও বেশি দাম দিয়ে সোনার জামা কিনে হইচই ফেলে দেওয়া পুণের ব্যবসায়ী দত্তা ফুগে ছেলের সামনেই খুন হলেন। বৃহস্পতিবার রাতে এক জন্মদিনের অনুষ্ঠানে সপুত্র আমন্ত্রিত ছিলেন এই ব্যবসায়ী। সেখানেই তাঁকে খুন করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, আর্থিক লেনদেন নিয়ে গোলমালের জন্যই খুন করা হয়েছে ফুগেকে।   দিঘি থানার ইন্সপেক্টর নবনাথ ঘোগারে বলেছেন, এক সন্দেহভাজনই ফুগে ও তাঁর পুত্রকে ওই অনুষ্ঠানে যাওয়ার জন্য আমন্ত্রণ জানান। তাঁরা পূর্ব পরিচিত ছিলেন। রাত ১১.৩০ মিনিট নাগাদ সেখান থেকে ফেরার সময় ফুগেকে আক্রমণ করে ১২ জন। তাঁকে গাড়ি থেকে টেনে নামিয়ে একটি খোলা মাঠে নিয়ে গিয়ে ধারাল অস্ত্র ও পাথর দিয়ে মারা হয়। ঘটনাস্থলেই এই ব্যবসায়ীর মৃত্যু হয়।   ফুগে সবসময় সশস্ত্র দেহরক্ষী নিয়ে চলাফেরা করতেন। তা সত্ত্বেও তাঁকে কীভাবে খুন করা সম্ভব হল সেটা এখনও বোঝা যাচ্ছে না। তাছাড়া তাঁর পুত্রকে রেহাই দেওয়া হয়েছে। ফলে এই হত্যাকাণ্ডের প্রকৃত কারণ নিয়ে সন্দেহ দানা বাঁধছে। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চার জনকে আটক করা হয়েছে।   ২০১২ সালে ১.২৭ কোটি টাকা দিয়ে সাড়ে তিন কিলোগ্রাম ওজনের একটি সোনার জামা কিনে রাতারাতি সারা দেশে বিখ্যাত হয়ে ওঠেন ফুগে। তাঁর স্ত্রী সীমা পিম্পরি-চিঞ্চাওয়াড় পুরসভার প্রাক্তন কর্পোরেটর। ফুগে মহাজনী কারবার এবং চিট ফান্ডের ব্যবসা করতেন। তাঁর বিরুদ্ধে প্রতারণার একাধিক অভিযোগ দায়ের হয়েছিল। এই ব্যবসা সংক্রান্ত ঝামেলার জন্যই তাঁকে খুন হতে হল বলে পুলিশের সন্দেহ।   শুক্রবার সকালে ফুগের মৃতদেহ উদ্ধার হওয়ার পর দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বাকিদের খোঁজে তল্লাশি চলছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget