এক্সপ্লোর

দ্বিতীয় দফায় আরও চার রাফাল দেশে আনতে প্রস্তুতি বায়ুসেনার, দল পাঠালো ফ্রান্সে

দ্বিতীয় দফায় ভারতে আসতে চারটি রাফাল যুদ্ধবিমান। ওই বিমানগুলি ভারতের আনার প্রক্রিয়া শুরু করে দিয়েছে বায়ুসেনা। প্রস্তুতির অঙ্গ হিসেবে বায়ুসেনার সাজসর্জাম সংক্রান্ত বিষয়টি দেখতে ও সেখানকার বায়ুসেনা কেন্দ্রে বাছাই করা পাইলটদের প্রশিক্ষণের সমীক্ষার জন্য আধিকারিকদের একটি দলকে ফ্রান্সে পাঠানো হয়েছে।

নয়াদিল্লি: দ্বিতীয় দফায় ভারতে আসতে চারটি রাফাল যুদ্ধবিমান। ওই বিমানগুলি ভারতের আনার প্রক্রিয়া শুরু করে দিয়েছে বায়ুসেনা। প্রস্তুতির অঙ্গ হিসেবে বায়ুসেনার সাজসর্জাম সংক্রান্ত বিষয়টি দেখতে ও সেখানকার বায়ুসেনা কেন্দ্রে বাছাই করা পাইলটদের প্রশিক্ষণের সমীক্ষার জন্য আধিকারিকদের একটি দলকে ফ্রান্সে পাঠানো হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যেই রাফাল যুদ্ধবিমানের দ্বিতীয় সম্ভার ভারতে পৌঁছতে পারে। পাঁচ রাফাল যুদ্ধবিমানের প্রথম সম্ভার গত ২৯ জুলাই ভারতে পৌঁছেছিল। গত ১০ সেপ্টেম্বর ওই বিমানগুলি ভারতের বায়ুসেনার অন্তর্ভূক্ত হয়েছে। চার বছর আগে ভারত ফ্রান্সের সঙ্গে ৫৯ হাজার কোটি টাকায় ৩৬ টি রাফাল যুদ্ধবিমান ক্রয়ের চুক্তি করেছিল। বায়ুসেনা প্রধান এস ভদৌরিয়া গত ৫ অক্টোবর বলেছিলেন যে, ২০২৩ সালের মধ্যে ৩৬ টি বিমানই বায়ুসেনার অন্তর্ভূক্ত করা হবে। রাফাল যুদ্ধবিমানে রয়েছে অত্যাধুনিক হাতিয়ার ও ক্ষেপণাস্ত্র। এর সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য মেটেওর মিসাইল। এই মিসাইল এশিয়ার কোনও দেশ তো দূরের কথা, চিনেরও নেই। রাফাল যুদ্ধবিমান ৪.৫ জেনারেশন মোড ওমনি-পোটেন্ট রোল এয়ারক্র্যাফ্ট। মাল্টিরোল হওযার কারণে জোড়া ইঞ্জিনের রাফাল যুদ্ধবিমান এয়ার সুপ্রিমেসি অর্থাৎ আকাশে দাপট বজায় রাখার সঙ্গে সঙ্গে শত্রুপক্ষের সীমায় ঢুকে আক্রমণ চালাতে সক্ষম। অর্থাৎ, আকাশে রাফাল উড়তে থাকলে কয়েকশো কিলোমিটার পর্যন্ত শত্রুপক্ষের কোনও বিমান, হেলিকপ্টার বা ড্রোন ধারেকাছে আসতে পারবে না। সেইসঙ্গে শত্রুপক্ষের সীমায় ঢুকে বোমাবর্যণ করে ঘায়েল করতে পারে। এ জন্যই রাফালকে মাল্টিরোল যুদ্ধবিমান বলা হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget