এক্সপ্লোর

রাহুলের মতিভ্রম হয়েছে, গুজরাতে হারকে জয় ভেবে আনন্দ পাচ্ছেন, তোপ বিজেপির

নয়াদিল্লি: রাহুল গাঁধী পরাজয়কে জয় বলে ভেবে আনন্দ পাচ্ছেন। তিনি ভুল করে ভেবে বসে রয়েছেন যে, গুজরাতে কংগ্রেসের পারফরম্যান্স বিরাট ধাক্কা দিয়েছে বিজেপিকে। এভাবেই কংগ্রেস সভাপতির আক্রমণের জবাব দিল বিজেপি। দলের প্রথম সারির নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভরেকরের দাবি, আমরা দুটি রাজ্যের বিধানসভা ভোটেই জিতেছি, গুজরাতে এবার নিয়ে ছবার। আসলে এটা কংগ্রেসের কাছে ধাক্কা। গুজরাতে কংগ্রেস বিভেদের কৌশল নিয়েছিল, কিন্তু মানুষ মোদী ও তাঁর উন্নয়নের এজেন্ডায় আস্থা প্রকাশ করেছেন। কংগ্রেস সভাপতি গুজরাতের ভোটের ফল বিজেপিকে ধাক্কা দিয়েছে বলে ভাবছেন, এটা শুনে তিনি মজা পেয়েছেন বলে জানান জাভরেকর। বলেন, মনে হচ্ছে রাহুলের মতিভ্রম হয়েছে। হারকে জিত বলে ভেবে আনন্দ করছেন। এটা ওঁর পরিবারতান্ত্রিক ঔদ্ধত্যের পরিচয়, জনগণের রায়ের প্রতি অপমান। রাহুল এদিন গুজরাতের ভোটের ফলকে 'খুবই ভাল' বলেন, কংগ্রেসের নৈতিক জয় হয়েছে, দাবি করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশ্বাসযোগ্যতা জবরদস্ত ধাক্কা খেয়েছে বলে মন্তব্য করেন। পাল্টা জাভরেকরের দাবি, কংগ্রেসই দেশবাসীর কাছে বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে, তাই একের পর এক নির্বাচনে হারছে। গতকাল গুজরাত, হিমাচলে জয়ের পর দেশে এখন ১৯টি রাজ্যে ক্ষমতায় বিজেপি-এনডিএ। বিজেপির সাফল্য পেয়েছে মোদীর উন্নয়নের মডেলেই, দাবি করে তিনি বলেন, এটা দেশবাসীর মন জয় করেছে। বহু কোটি টাকা মূল্যেপ রাফালে যুদ্ধবিমান ডিলে কংগ্রেসের তোলা দুর্নীতির অভিযোগ উড়িয়ে তিনি দাবি করেন, এই চুক্তি হয়েছে স্বচ্ছতা মেনে, বিজেপি শাসনে স্বাক্ষরিত কোনও প্রতিরক্ষা ডিলেই কোনওরকম দুর্নীতি হয়নি। রাফালে চুক্তি হয়েছে একটি সরকারের সঙ্গে আরেকটি সরকারের। এটা বফর্স চুক্তি নয়, কোনও কাত্রোচ্চি এখানে নেই। বফর্স গান চুক্তিতে হাউইত্জার আর্টিলারি গান সংগ্রহের চুক্তিতে প্রচুর টাকার ঘুষ দেওয়া নেওয়ার অভিযোগ উঠেছিল, প্রশ্ন উঠেছিল মিডলম্যান অট্টাভিও কাত্রোচ্চির ভূমিকা নিয়েও।

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget