এক্সপ্লোর

কাল বৈঠক, গুজরাতে ভোটের আগেই কংগ্রেস সভাপতি হতে পারেন রাহুল

নয়াদিল্লি: সিদ্ধান্ত বহুদিন আগেই হয়ে গিয়েছে। কিন্তু সময় ক্রমশঃ পিছিয়ে চলেছে। রাহুল গাঁধী কবে কংগ্রেস সভাপতি হবেন, সেটা জানার জন্য দলীয় নেতা-কর্মীদের মতোই অধীর আগ্রহে অপেক্ষা করছে রাজনৈতিক মহল। এ বিষয়ে সর্বশেষ খবর যা জানা যাচ্ছে, আগামীকালই রাহুলের কংগ্রেস সভাপতি হওয়ার দিনক্ষণ জানা যেতে পারে। আগামীকাল কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক। সেই বৈঠকে রাহুলের সভাপতি হওয়ার বিষয়ে আলোচনা হবে। গুজরাতে আসন্ন বিধানসভা নির্বাচনের আগেই মা সনিয়া গাঁধীর স্থলাভিষিক্ত হতে পারেন রাহুল। আগামীকাল সকাল সাড়ে দশটা থেকে শুরু হবে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক। সনিয়াই এই বৈঠকের নেতৃত্ব দেবেন। ২৫ জন নেতাকে নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে রাহুলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। কংগ্রেস সূত্রে খবর, সনিয়া যেভাবে গত ১৭ বছর ধরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দলীয় সভানেত্রী নির্বাচিত হয়ে আসছেন, সেভাবেই রাহুলও বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হতে পারেন। নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, এ বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে কংগ্রেসের সাংগঠনিক নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কর্তৃপক্ষ জানিয়েছে, মনোনয়ন পেশ করার শেষ দিন ১ ডিসেম্বর। প্রয়োজন হলে নির্বাচন হবে ৮ ডিসেম্বর। পরের দিনই গুজরাতে বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোটগ্রহণ। কংগ্রেস নেতা জনার্দন দ্বিবেদী বলেছেন, ‘যদি সভাপতি পদে একটাই মনোনয়ন পেশ করা হয়, তাহলে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনেই ঘোষণা করা হবে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন রাহুল।’ ফলে ১ ডিসেম্বরই কংগ্রেস সভাপতি হতে পারেন রাহুল।

সেরা শিরোনাম

Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."

ভিডিও

Tulu Mondal | বেআইনি পাথর খাদান চালানোর অভিযোগ, ভবানী ভবনেও ফের টুলু মণ্ডলকে তলব #tulumondal
Visva-Bharati | বিশ্বভারতীর সমবায় সমিতির নির্বাচনে মনোনয়ন ঘিরে উত্তেজনা #visvabharatiuniversity
BJP News | শিরোমণি অকালি দলের সঙ্গে জোট বিজেপির, মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা অমিত শাহের
Suvendu Adhikari| 'বাংলা সিনেমা কেন হল মালিকরা রাখছেন না?' রাজ্য সরকারের কাছে রিপোর্ট দিতে হবে
Kolkata Municipality: ওয়ার্ড পুনর্বিন্যাস-বিতর্কের মধ্যেই পুর-অধিবেশন কক্ষের আসন বৃদ্ধি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget