এক্সপ্লোর

'পুলওয়ামা হামলা থেকে কে বেশি লাভবান?' প্রশ্ন রাহুল গাঁধীর, এই মন্তব্য পাকিস্তানকেই সাহায্য করবে, পাল্টা তোপ বিজেপির

পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে নারকীয় জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল। গত বছরের আজকের দিনই এই হামলার ঘটনা ঘটেছিল। এই ঘটনা নিয়ে বিজেপি-নেতৃত্বাধীন সরকারকে নিশানা করলেন কংগ্রেস নেতা রাহুল গাঁধী।

নয়াদিল্লি:   গত বছর পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে নারকীয় জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল।  গত বছরের আজকের দিন এই হামলার ঘটনা ঘটেছিল। এই ঘটনা নিয়ে এদিন  বিজেপি-নেতৃত্বাধীন সরকারকে নিশানা করলেন কংগ্রেস নেতা রাহুল গাঁধী। শুক্রবার তিনি প্রশ্ন করেছেন, সিআরপিএফ কনভয়ে নিরাপত্তায় ত্রুটির জন্য কে দায়ী। একইসঙ্গে ঘটনার তদন্তের ফলাফল সম্পর্কেও জানতে চেয়েছেন ওয়েনাড়ের কংগ্রেস সাংসদ। রাহুলের ট্যুইট, ‘আজ পুলওয়ামা হামলার শিকার ৪০ শহিদ জওয়ানদের স্মরণ করছি। আমাদের প্রশ্ন ১. পুলওয়ামা হামলা থেকে কে বেশি লাভবান? ২.ওই হামলার তদন্তের ফলাফল কী? ৩. যে নিরাপত্তার গাফিলতিতে পুলওয়ামাকাণ্ড, তার জন্য বিজেপি সরকারের কাকে দায়ী করা হল?’ রাহুলের মন্তব্যের তীব্র সমালোচনা করেছে বিজেপি। দল বলেছে, রাহুলের এই মন্তব্য দেশের জন্য যাঁরা আত্মত্যাগ করেছেন, সেই শহিদদের প্রতি অপমানজনক। বিজেপি বলেছে, রাহুল গাঁধী বরাবরই লস্কর-ই-তৈবা, জইশ-ই-মহম্মদের প্রতি সহানুভূতিশীল। তিনি শুধু সরকারকেই নয়, নিরাপত্তা বাহিনীকেও নিশানা করেছেন। বিজেপি বলেছে, ‘পুলওয়ামা হামলা থেকে কে বেশি লাভবান’, রাহুলের এই মন্তব্য আন্তর্জাতিক মঞ্চে ভারতের বক্তব্যের জবাব দিতে পাকিস্তানকে সাহায্য করবে । উল্লেখ্য, গত বছরের ১৪ ফেব্রুয়ারি দুপুর তিনটে নাগাদ পুলওয়ামায় জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের এক জঙ্গি সিআরপিএফের কনভয়ে বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে হামলা চালায়। ৭৮ বাসের কনভয়ে জম্মু থেকে শ্রীনগরে প্রায় আড়াই হাজার সিআরপিএফ জওয়ান যাচ্ছিলেন। পুলওয়ামার শ্রীনগর-জম্মু হাইওয়েতে ওই ঘটনা ঘটে। এই হামলায় সিআরপিএফের ৪০ জওয়ান নিহত হন। এই নারকীয় জঙ্গি হামলার ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভের সঞ্চার ঘটে। দেশের সমস্ত রাজনৈতিক দল ও নাগরিক সমাজ এই হামলার প্রতিবাদে মুখর হয় এবং এই ঘটনায় যুক্তদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তি গ্রহণের দাবি জানায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও চক্রান্তকারীদের কঠোর সাজা দেওয়া হবে বলে জানান। পুলওয়ামা হামলার কয়েকদিন পর ভারতীয় বায়ুসেনা গত বছরের ২৬ ফেব্রুয়ারি ভারতের বায়ুসেনা পাকিস্তানের বালাকোটে জইশ জঙ্গি শিবিরে একাধিক বিমান হামলা চালায়। এতে ‘বহু সংখ্যক’ জঙ্গির মৃত্যু ও তাদের পরিকাঠামো ধ্বংস হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget