এক্সপ্লোর

মডেল আচরণবিধি ভঙ্গ হয়েছে রাহুলের সাক্ষাৎকারে, কমিশনে বিজেপি, পাল্টা কংগ্রেসের

নয়াদিল্লি: বৃহস্পতিবার গুজরাতে দ্বিতীয় দফায় ভোটগ্রহণের আগের দিন রাহুল গাঁধীর সাক্ষাত্কার বেশ কয়েকটি টিভি চ্যানেলে সম্প্রচারিত হতেই নির্বাচন কমিশনে গেল বিজেপি। রাহুলের বিরুদ্ধে মডেল আচরণবিধি ভঙ্গের অভিযোগ করেছে তারা। কেন্দ্রীয় বিদ্যুত মন্ত্রী তথা বিজেপির প্রথম সারির নেতা পীযূষ গয়ালের দাবি, মডেল আচরণবিধিতে এ ধরনের সাক্ষাৎকার দেওয়ার অনুমতি নেই। নির্বাচন কমিশন থেকেও জেনেছি, ভোটগ্রহণের ৪৮ ঘন্টা আগে ইন্টারভিউ দেওয়া যায় না। কংগ্রেস এতটাই ভীত, রাহুল গাঁধী মুখ বাঁচাতে এমনই মরিয়া যে তিনি মডেল আচরণবিধির তোয়াক্কা না করে সাক্ষাৎকার দিলেন। কংগ্রেস কি এতটাই উদ্বেগে রয়েছে? একমাত্র রাহুল গাঁধীই বলতে পারবেন। আমরা এ ধরনের সাক্ষাত্কার দিইনি। আমরা কমিশনের বিধি ভাঙিনি। রাহুল এবিপি অস্মিতা ও গুজরাত সমাচার টিভি-কে দেওয়া সাক্ষাত্কারে কংগ্রেস একতরফা গুজরাত ভোটে জিতবে বলে দাবির পাশাপাশি বিজেপির গুজরাতের জন্য কোনও পরিকল্পনাই নেই বলে কটাক্ষ করেন। বলেন, গত ২২ বছরে গুজরাতে কোনও উন্নয়নই হয়নি। জিএসটি, নোট বাতিলেরও তীব্র সমালোচনা করে সদ্য নির্বাচিত হওয়া কংগ্রেস সভাপতি বলেন, বিমুদ্রাকরণ সম্পূর্ণ অযৌক্তিক একটি পদক্ষেপ। গব্বর সিং ট্যাক্স নয়, চাই যথার্থ এক জিএসটি। বিজেপির কমিশনে অভিযোগ পেশের পাল্টা কংগ্রেস মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালা চাঞ্চল্যকর দাবি করেন, রাহুল গাঁধীর সাক্ষাৎকার দেখানোয় টিভি চ্যানেলগুলিকে প্রধানমন্ত্রীর কার্য্যালয় (পিএমও) থেকে ফোন করে ধমক দেওয়া হচ্ছে। গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানির বিরুদ্ধে মিডিয়ার মুখ বন্ধ রাখার চেষ্টা, বিরুদ্ধ মত প্রকাশ খর্ব করার অভিযোগও তোলেন সুরজেওয়ালা। তাঁর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ২০১৪-র লোকসভা ভোটের ঠিক আগে চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছিলেন। কমিশনের উচিত এটা খতিয়ে দেখে বিজেপিকে নোটিস দেওয়া।

সেরা শিরোনাম

How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন

ভিডিও

College Square: আজ মহাষষ্ঠী, রীতি মেনে পুজো চলছে কলেজ স্কোয়ারে, ভিড় জমছে মণ্ডপে। Durga Puja 2026
Durga Puja 2026: পুজোর আড্ডা জমজমাট, স্টুডিওতে অঙকুশ
Durga Puja 2026: ৭৩তম বর্ষে নিউ আলিপুরের সুরুচি সঙ্ঘের পুজো, ষষ্ঠীর সকালে মণ্ডপে ভিড় দর্শনার্থীদের
Durga Puja 2026 : দুর্গাপুজোর আড্ডায় স্টুডিওতে হাজির টিম 'বহুরূপী' | ABP Ananda
CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Weather Update: আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
Durga Puja 2026: আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
Embed widget