এক্সপ্লোর

আগামী মাসেই দলের হাল ধরতে পারেন, গেম চেঞ্জার হবেন রাহুল, মন্তব্য বীরাপ্পা মইলির

হায়দরাবাদ: দীর্ঘদিন ধরেই রাহুল গাঁধীর কংগ্রেস সভাপতি হওয়া নিয়ে যে জল্পনা চলছে, এবার বোধহয় তার অবসান হতে চলেছে। কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরাপ্পা মইলির কথায় তেমনই ইঙ্গিত মিলেছে। তিনি বলেছেন, ‘রাহুলের অবিলম্বে কংগ্রেস সভাপতির দায়িত্ব নেওয়া উচিত। সেটা দল ও দেশের পক্ষে ভাল হবে। রাহুল সব হিসেব বদলে দেবেন। তিনি নতুন কৌশল ও কার্যপদ্ধতি নিয়ে তৈরি।’ সম্প্রতি রাহুল বলেছেন, দল যদি তাঁকে দায়িত্ব নিতে বলে, তাহলে তিনি তৈরি। এ বিষয়ে মইলি বলেছেন, ‘কংগ্রেসের সবাই মনে করেন, রাহুলের উত্তরণে বিলম্ব হয়েছে। এখন তিনি সাংগঠনিক নির্বাচনের জন্য অপেক্ষা করছেন। এ মাসের মধ্যেই সাংগঠনিক নির্বাচন সম্পূর্ণ হওয়ার কথা। এরপর এআইসিসি স্তরে নির্বাচন হবে। সেই নির্বাচনের পরেই কংগ্রেস সভাপতি হতে পারেন রাহুল।’ ২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসের সাফল্যের সম্ভাবনা উজ্জ্বল করার জন্য রাহুল ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছেন বলে দাবি মইলির। তাঁর মতে, প্রতিটি রাজ্যই একে অপরের চেয়ে আলাদা। তাই প্রতিটি রাজ্যের জন্য আলাদা কৌশল অবলম্বন করতে হবে। আশা করা যায় রাহুল কংগ্রেসকে সাফল্য এনে দেবেন। সভাপতি হওয়ার পর প্রথমেই রাজ্যগুলিতে নিচুস্তর থেকে শীর্ষনেতৃত্বে বদল আনা উচিত রাহুলের। মানুষ যাতে ভাবতে পারেন, এনডিএ-র বিকল্প রয়েছে, সেই লক্ষ্যেই কাজ করা উচিত কংগ্রেসের। বিজেপি তথা এনডিএ সরকারকে আক্রমণ করে মইলি বলেছেন, এই সরকার নির্বাচনী প্রতিশ্রুতি পালন করতে ব্যর্থ হয়েছে। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে হেরে যাবে এনডিএ। পেট্রোল ও ডিজেলের দাম যেভাবে বাড়ানো হচ্ছে, সেটা অন্যায্য বলেও দাবি করেছেন প্রাক্তন পেট্রোলিয়াম মন্ত্রী মইলি।

সেরা শিরোনাম

Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget