এক্সপ্লোর

উন্নতি হয়েছে, তবে রাহুল, প্রিয়াঙ্কার সঙ্গে মোদির তুলনাই চলে না, বলল শিবসেনা

মুম্বই: দূরত্ব কমিয়ে কাছাকাছি এসেছে পুরনো শরিক। তাই কি সুর বদলে প্রশংসা? কয়েক মাস আগেই যাঁকে নানা ইস্যুতে আক্রমণ করেছেন শিবসেনা প্রধান, সেই নরেন্দ্র মোদির নেতৃত্বকেই সার্টিফিকেট দিলেন উদ্ধব ঠাকরে। বিজেপির সঙ্গে জোট ঘোষণার পর ৪৮ ঘণ্টাও কাটল না, নমোর প্রশংসায় একেবারে পঞ্চমুখ শিবসেনা প্রধান। রাহুল গাঁধী ও প্রিয়াঙ্কা গাঁধী পরিণত হচ্ছেন, একথা মেনে নিয়েও উদ্ধব বলছেন, ২০১৪ সালের পর থেকে কংগ্রেস সভাপতির উন্নতি হয়েছে ঠিকই, তবে তা কোনও ভাবেই মোদীর নেতৃত্বের সঙ্গে তুলনীয় নয়। মোদির ধারেকাছে নন তাঁরা। লোকসভা ভোটে শিবসেনা, বিজেপির আসন ভাগাভাগি নিয়েও সমালোচকদের একহাত নিয়েছেন তিনি। শিবসেনার মুখপত্র ‘সামনা’-য় প্রকাশিত সম্পাদকীয়তে এমনও লেখা হয়, এই জোট নিয়ে মানুষের থেকেও বেশি মাথা ব্যথা ছিল বিরোধীদের। এবার তাঁদের গায়ে জ্বালা ধরবে। সেনা প্রধানের কথায়, এই জোট কোনও ফায়দা তোলার জন্য তৈরি হয়নি। মহারাষ্ট্রের মানুষের কথা ভেবেই ফের বন্ধুত্ব হয়েছে দুই শরিকের। যদিও বিজেপি ও শিবসেনার মতবিরোধ নিয়ে কোনও কথাই বলেননি তিনি। রামমন্দির ইস্যু এবং শিবসেনা থেকে মুখ্যমন্ত্রী বাছাই করা, এই বিষয়গুলো নিয়ে কোনও কথাই বলেননি উদ্ধব। বরং সেনার তরফে উল্টে এই প্রশ্নই তোলা হয়, মতের অমিল থাকা সত্ত্বেও বিহারে যদি নীতীশ কুমার ও নরেন্দ্র মোদী হাত ধরতে পারেন, তাহলে মহারাষ্ট্রে কেন নয়? মোদিকে হারাতে যদি নীতির উর্ধ্বে গিয়ে মহাজোট করতে পারে কংগ্রেস, তাহলে বিজেপি আর সেনায় আসন সমঝোতাতেও কোনও দোষ নেই।

সেরা শিরোনাম

Ali Khamenei Funeral: বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
FD Interest Rates : প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
8th Pay Commission : ১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
Sebaashray Controversy: রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ

ভিডিও

Debraj Chakraborty | কীভাবে চলত দেবরাজের তোলাবাজির সিন্ডিকেট? কী বললেন তরুণজ্যোতি তিওয়ারি?
TMC news | কেন গাড়ির ফুটবোর্ডে নিরাপত্তারক্ষীরা? পুলিশের নোটিসের জবাব অভিষেকের | Abhishek Banerjee
Cooch Behar News: রাজ্যের পালাবদলের পর ফের কাটমানি ফেরত দিলেন তৃণমূল নেতারা |ABP Ananda Live
Dilip Ghosh: 'শ্যামাপ্রসাদকে বর্তমান প্রজন্মকে ভুলিয়ে দেওয়া হচ্ছে', মন্তব্য দিলীপ ঘোষের
TMC News: দক্ষিণ দমদমে স্কুলের জমিতে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র! ক্ষোভ উগরে দিলেন বাসিন্দারা

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ali Khamenei Funeral: বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
FD Interest Rates : প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
8th Pay Commission : ১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
Sebaashray Controversy: রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
Serena Williams: হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
Pakistani Fairness Cream: ‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
Abhishek Banerjee Sebaashray: রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
Indian Cricket: বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
Embed widget