এক্সপ্লোর

পরবর্তী কংগ্রেস সভাপতি বাছাই প্রক্রিয়ায় তিনি নেই, জানালেন রাহুল

সাম্প্রতিক লোকসভা নির্বাচনে কংগ্রেস সাকুল্যে মাত্র ৫২টি আসন পেয়েছে। এর ১০০ শতাংশ দায় মাথায় নিয়ে গত ২৬ মে দলীয় সভাপতি পদে ইস্তফা দেন রাহুল, ওয়ার্কিং কমিটিকে তাঁর কঠোর মনোভাবও জানিয়ে দেন।

নয়াদিল্লি: কংগ্রেসের লোকসভা নির্বাচনে চরম ভরাডুবির জেরে কংগ্রেস সভাপতি পদে রাহুল গাঁধীর ইস্তফার পর কে দলের হাল ধরবেন, তা নিয়ে জল্পনা বহাল রয়েছে। রাহুল ব্যর্থতার পরিপ্রেক্ষিতে সরে গেলেও দলের সর্বোচ্চ নীতি নির্ধারণকারী মঞ্চ কংগ্রেস ওয়ার্কিং কমিটি (সিডব্লুসি) তাঁর ইস্তফার সিদ্ধান্ত মানতে অস্বীকার করে তাঁকে সর্বস্তরে দলকে চাঙ্গা করতে বলেছে। রাহুল যদিও সিদ্ধান্তে অনড়। এই অচলাবস্থার মধ্যেই আজ নিজের উত্তরাধিকারী বাছাই প্রক্রিয়ায় তিনি থাকতে নারাজ বলে জানিয়েছেন রাহুল। কে তাঁর পদে বসছেন, জানতে চাওয়া হলে রাহুল বলেন, তিনি এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন না, নেবে দল। সাম্প্রতিক লোকসভা নির্বাচনে কংগ্রেস সাকুল্যে মাত্র ৫২টি আসন পেয়েছে। এর ১০০ শতাংশ দায় মাথায় নিয়ে গত ২৬ মে দলীয় সভাপতি পদে ইস্তফা দেন রাহুল, ওয়ার্কিং কমিটিকে তাঁর কঠোর মনোভাবও জানিয়ে দেন। কংগ্রেসে পরিবারতন্ত্র কায়েম রয়েছে, সর্বোচ্চ নেতৃত্বের পদ একটি পরিবারের কুক্ষীগত, কিন্তু ভরাডুবির দায় তাদের নিতে হয় না, ওই দল সম্পর্কে সমালোচক-নিন্দুকদের সবচেয়ে বড় অভিযোগ এটাই। এই প্রেক্ষাপটেই রাহুল সাংবাদিকদের আজ বলেন, সিস্টেমের মধ্যে দায়িত্ব চিহ্নিত করা, দায় স্বীকারের ব্যবস্থা থাকা উচিত। আমি সেই প্রক্রিয়ায় জড়াতে চাই না নিজেকে, তাতে পরিস্থিতি শুধু জটিলই হবে, দলকেই সিদ্ধান্ত নিতে হবে। যদিও দলের সিনিয়র নেতাদের কেউ কেউ বলছেন, একমাত্র গাঁধী পরিবারের সদস্যরাই দলকে এক করে ধরে রাখতে পারেন। যদিও রাহুল তা মানতে চান না। তাঁর মা সনিয়া গাঁধী বা বোন প্রিয়ঙ্কা গাঁধীকেও সেই দায়িত্ব দেওয়ার পক্ষপাতী নন তিনি। রাফাল ডিলে ‘চুরি’ হয়েছে, এদিন এই অভিযোগেও অটল থাকেন রাহুল। সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে আজ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ভাষণে রাফালের উল্লেখের প্রতিক্রিয়ায় রাহুলের দাবি, রাফাল ডিলে দুর্নীতি হয়েছে, এই অবস্থানেই অনড় রয়েছি। রাহুল এ নিয়ে আগেই তদন্ত দাবি করেছেন। কংগ্রেসও যুদ্ধবিমান চুক্তিতে দুর্নীতির অভিযোগ তুলে সিভিসি-কে পিটিশন দিয়েছে। যদিও ডিলে কোনও চুরি, দুর্নীতি, নিয়মভঙ্গ, পক্ষপাতিত্ব হয়নি বলে দাবি মোদি সরকারের।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mount Everest: এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mount Everest: এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
Embed widget