এক্সপ্লোর
চিকেন খাব স্যার, ১ সপ্তাহ ছুটি চাই; রেল কর্মীর ছুটির দরখাস্ত কর্তৃপক্ষকে

নয়াদিল্লি: সামনেই শ্রাবণ মাস, নিরিমিষ্যি খেতে হবে। তার আগে মনের সুখে আশ মিটিয়ে মুরগিটা খেয়ে নিতে চাই স্যার। এক সপ্তাহের ছুটি কি দেবেন না? রেল কর্তৃপক্ষকে এমনই পাষাণগলানো চিঠি লিখেছেন এক কর্মী। তবে ছুটি মঞ্জুর হয়েছে কিনা জানা যায়নি। জুলাই থেকে অগাস্ট পর্যন্ত চলবে শ্রাবণ মাস। অনেক হিন্দু এ সময়টা আমিষ খান না। ওই কর্মীর বক্তব্য, এক মাস নিরামিষ খেতে খেতে তিনি দুর্বল হয়ে পড়বেন, কাজে কর্মে জোর পাবেন না। তাই হাতজোড় করে তাঁর মিনতি, ২০ থেকে ২৭ তারিখ ছুটিটা দিন স্যার। পেটে চিকেন স্টক করে নিই। আর তিনি চিকেন খেলে অফিসের লাভ? তারও উল্লেখ আছে চিঠিতে। প্রাণভরে চিকেন খেলে তিনি গায়ে এত জোর পাবেন, যে দিনে ২৪ ঘণ্টাই কাজ করতে পারবেন! বলুন তো, এমন লোভনীয় অফারের পরেও বসের মন গলবে না?
Before You Go
Baruipur Incident News | "নির্যাতিতার বাবা-পরিবার মুখ্যমন্ত্রীর উপর ভরসা রেখেছেন" : Sayantan Basu

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















