এক্সপ্লোর

ফের উত্তপ্ত কাশ্মীর, মৃত্যু বেড়ে ৭৩, মোদীর সঙ্গে বৈঠক রাজনাথের

শ্রীনগর ও নয়াদিল্লি: ফের উত্তপ্ত কাশ্মীর। বিপর্যস্ত স্বাভাবিক জনজীবন। নতুন হিংসায় উপত্যকায় আরও একজনের মৃত্যুর খবর মিলেছে। এই নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৩। এসবের মধ্যেই রাজ্যের সর্বশেষ পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অবগত করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। সংবাদসংস্থা সূত্রে খবর, দক্ষিণ কাশ্মীরের সীর হামদান অঞ্চলে বিক্ষোভকারীদের হঠাতে গিয়ে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নাসির আহমেদ মীর নামে একজনের মৃত্যু হয়েছে। এক মহিলা সহ বহু আহত হয়েছেন। এর আগে গতকাল রাতে বারামুলা জেলার সোপোর শহরেও বাহিনী ও বিক্ষোভকারীদের সংঘর্ষে মুসায়েব নাগু নামে একজনের মৃত্যু হয়েছে। গত জুলাই মাসে হিজবুল মুজাহিদিন নেতা বুরহান ওয়ানির মৃত্যুর জেরে যে অস্থিরতার সৃষ্টি হয়েছিল, ৬০ দিন পরও তা অব্যাহত। গত ২ মাসে বিপর্যস্ত হয়ে পড়েছে উপত্যকার স্বাভাবিক জনজীবন। শ্রীনগরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় সেখান থেকে কারফিউ তোলা হয়। কিন্তু, বিচ্ছিন্নতাবাদীদের ডাকা বনধের ফলে সার্বিক পরিস্থিতি এখনও থমথমে। এদিকে, এদিনই জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অবগত করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। রাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতি খতিয়ে দেখতে এবং স্বাভাবিক করার লক্ষ্যে গত ৪ এবং ৫ তারিখ রাজনাথের নেতৃত্বে কাশ্মীরে গিয়েছিলেন সর্বদলের প্রতিনিধিরা। সেখানে তাঁরা কী পরিস্থিতির সম্মুখীন হয়েছেন, তা এদিন মোদীকে জানান রাজনাথ। কেন্দ্রীয় সূত্রের মতে, প্রায় এক-ঘণ্টা ধরে চলে ওই বৈঠক। পরে ট্যুইটারে রাজনাথ লেখেন, সর্বদলের সফর এবং কাশ্মীরের বর্তমান পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবগত করা হয়েছে। প্রসঙ্গত, চার দিনের বিদেশ সফর সেরে গতকাল রাতেই দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী। এদিকে সূত্রের খবর, কাশ্মীর সফর ইস্যুতে আগামীকাল রাজধানীতে বৈঠকে বসছেন সর্বদলের প্রতিনিধিরা। সেখানে ভবিষ্যৎ পদক্ষেপ স্থির করা হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget