এক্সপ্লোর

বিজেপি নেতৃত্বের অনুরোধে সরছে মহারাষ্ট্র বা হরিয়ানায়? ২১শে আন্তর্জাতিক যোগ দিবসে হরিদ্বারে রামদেবের যোগ প্রদর্শনী বাতিল

আজ রামদেবের ঘনিষ্ঠ সহযোগী আচার্য বালকৃষ্ণ সাংবাদিকদের বলেন, অনিবার্য কারণে পতঞ্জলী যোগপীঠ ও গঙ্গা সভার উদ্যোগে রামদেবের নেতৃত্বে প্রস্তাবিত কর্মসূচি পালিত হচ্ছে না। তবে পতঞ্জলী যোগপীঠ ও তার অনুমোদিত শাখাগুলিতে দিনটি উদযাপনের অন্য সব কর্মসূচি হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

হরিদ্বার: ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবসে হর কি পৌরিতে গঙ্গার ঘাটে কয়েক হাজার মানুষকে নিয়ে বাবা রামদেবের যোগব্যায়াম প্রদর্শনীর প্রস্তাবিত কর্মসূচি অজ্ঞাত কারণে বাতিল। এখানকার গঙ্গা তীরে প্রথম এ ধরনের অনুষ্ঠান হওয়ার কথা ছিল, যাতে বলিউড সেলেব্রিটি সহ যোগ-প্রেমী আমজনতা থাকতে পারেন বলে শোনা যাচ্ছিল। কিন্তু আজ রামদেবের ঘনিষ্ঠ সহযোগী আচার্য বালকৃষ্ণ সাংবাদিকদের বলেন, অনিবার্য কারণে পতঞ্জলী যোগপীঠ ও গঙ্গা সভার উদ্যোগে রামদেবের নেতৃত্বে প্রস্তাবিত কর্মসূচি পালিত হচ্ছে না। তবে পতঞ্জলী যোগপীঠ ও তার অনুমোদিত শাখাগুলিতে দিনটি উদযাপনের অন্য সব কর্মসূচি হচ্ছে বলে জানিয়েছেন তিনি। মহারাষ্ট্রে চলতি বছরে বিধানসভা নির্বাচন। সেখানকার নানদেদে রামদেবের অনু্ষ্ঠানটি হতে চলেছে বলে রাজনৈতিক মহলে জল্পনা চলছে। সূত্রের খবর, মহারাষ্ট্র ও হরিয়ানা, দুই রাজ্যেই বিধানসভা নির্বাচন মাথায় রেখে কোনও একটিতে রামদেবের অনুষ্ঠানস্থল সরিয়ে নিয়ে যাওয়ার আবেদন করেছে বিজেপি শীর্ষ নেতৃত্ব। সেইমতো এমন ভাবনা। গত সপ্তাহে রামদেব ঘোষণা করেন, গঙ্গার তীরে হরি কী পৌরিতে এই প্রথম মহা আড়ম্বরে আন্তর্জাতিক যোগ দিবসে তিনি কয়েক হাজার মানুষকে নিয়ে যোগব্যায়াম করবেন। প্রস্তাবিত অনুষ্ঠানটিকে ‘ঐতিহাসিক’ আখ্যা দেন তিনি। অনুষ্ঠানে ভারতীয় সংস্কৃতির দুটি গুরুত্বপূর্ণ দিক, যোগ ও গঙ্গার সংমিশ্রণ হবে বলেও জানান। রামদেব বলেন, গঙ্গা মানুষের পাপ মোচন করে আর যোগ যাবতীয় রোগব্যারাম থেকে মু্ক্তি দেয় বলে বিশ্বাস। ভারতীয় সংস্কৃতির এই দুটি সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকের মিলন হবে এই অনুষ্ঠানে।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Petrol Diesel Prices : গ্যাসের দাম বাড়ল, বাড়বে কি পেট্রোল - ডিজেলের দামও ? আজ কত দাম কলকাতায়
গ্যাসের দাম বাড়ল, বাড়বে কি পেট্রোল - ডিজেলের দামও ? আজ কত দাম কলকাতায়
West Bengal Election 2026: শুরু ভোটপরবর্তী হিংসা, মালদহে বিজেপির মণ্ডল সভাপতির ওপর হামলা, মুর্শিদাবাদে আক্রান্ত সিপিএম
শুরু ভোটপরবর্তী হিংসা, মালদহে বিজেপির মণ্ডল সভাপতির ওপর হামলা, মুর্শিদাবাদে আক্রান্ত সিপিএম
Howrah : ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ায়! ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ায়! ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
IPL 2026: গিলকে আউট করে কোহলির উচ্ছ্বসিত সেলিব্রেশন, বিরাটই অনুপ্রেরণা জোগান ম্যাচ জিতে দাবি GT অধিনায়কের
গিলকে আউট করে কোহলির উচ্ছ্বসিত সেলিব্রেশন, বিরাটই অনুপ্রেরণা জোগান ম্যাচ জিতে দাবি GT অধিনায়কের

ভিডিও

Delhi Fire News | সাতসকালে ভয়াবহ অগ্নিকাণ্ড দিল্লিতে। মৃত্যু ৯ জনের | ABP Ananda LIVE
WB Assembly Election 2026 | ফলতায় ২৯ এপ্রিলের ভোট বাতিল, ২১ মে পুনর্নির্বাচন । ABP Ananda LIVE
WB Assembly Election 2026 | পুনর্নির্বাচনেও 'ঢালাও' ভোট, ফলস ভোটিংয়েরও অভিযোগ উঠল মগরাহাটে
BJP News: কাউন্টিং নিয়ে রণকৌশল সাজাচ্ছে বিজেপি। জেলায় জেলায় দলীয় প্রার্থী ও এজেন্টদের সঙ্গে বৈঠক
Tmc vs Bjp: ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ক্যামেরাহীন ঘরে পোস্টাল ব্য়ালট বক্স ঢোকানোর অভিযোগ তৃণমূলের।

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Prices : গ্যাসের দাম বাড়ল, বাড়বে কি পেট্রোল - ডিজেলের দামও ? আজ কত দাম কলকাতায়
গ্যাসের দাম বাড়ল, বাড়বে কি পেট্রোল - ডিজেলের দামও ? আজ কত দাম কলকাতায়
West Bengal Election 2026: শুরু ভোটপরবর্তী হিংসা, মালদহে বিজেপির মণ্ডল সভাপতির ওপর হামলা, মুর্শিদাবাদে আক্রান্ত সিপিএম
শুরু ভোটপরবর্তী হিংসা, মালদহে বিজেপির মণ্ডল সভাপতির ওপর হামলা, মুর্শিদাবাদে আক্রান্ত সিপিএম
Howrah : ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ায়! ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ায়! ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
IPL 2026: গিলকে আউট করে কোহলির উচ্ছ্বসিত সেলিব্রেশন, বিরাটই অনুপ্রেরণা জোগান ম্যাচ জিতে দাবি GT অধিনায়কের
গিলকে আউট করে কোহলির উচ্ছ্বসিত সেলিব্রেশন, বিরাটই অনুপ্রেরণা জোগান ম্যাচ জিতে দাবি GT অধিনায়কের
Indian Cricket Team: টি-২০ দল থেকে বাতিল, এবার ওয়ান ডে দল থেকেও ছেঁটে ফেলা হচ্ছে পন্থকে! পরবির্তে কে?
টি-২০ দল থেকে বাতিল, এবার ওয়ান ডে দল থেকেও ছেঁটে ফেলা হচ্ছে পন্থকে! পরবির্তে কে?
Election Commission Of India: অবাধ ও নিশ্চিন্ত নির্বাচন করতে এবার ৮ দফা 'দাওয়াই' নির্বাচন কমিশনের!
অবাধ ও নিশ্চিন্ত নির্বাচন করতে এবার ৮ দফা 'দাওয়াই' নির্বাচন কমিশনের!
IPL 2026: কোথায় দাঁড়িয়ে কেকেআর? আরসিবি-দিল্লি ম্য়াচের পর এক নজরে আইপিএলের পয়েন্টস টেবিল
কোথায় দাঁড়িয়ে কেকেআর? আরসিবি-দিল্লি ম্য়াচের পর এক নজরে আইপিএলের পয়েন্টস টেবিল
News Live: ৩০০০ তৃণমূল কর্মীর আটক মামলায় কী নির্দেশ হাইকোর্টের ?
৩০০০ তৃণমূল কর্মীর আটক মামলায় কী নির্দেশ হাইকোর্টের ?
Embed widget