এক্সপ্লোর

পর পর ব্যাঙ্ক জালিয়াতির জের, গোটা ব্যবস্থা স্বচ্ছ করতে বিষ খেয়ে নীলকণ্ঠ হবে রিজার্ভ ব্যাঙ্ক, বললেন উর্জিত প্যাটেল

গাঁধীনগর: যেভাবে দেশে একের পর এক ব্যাঙ্ক সংক্রান্ত আর্থিক কেলেঙ্কারি ঘটেছে, তাতে দেশের রিজার্ভ ব্যাঙ্ক ক্রুদ্ধ, আহত, যন্ত্রণাবিদ্ধ। কিন্তু যতদিন না পুরো ব্যবস্থা স্বচ্ছ হচ্ছে, ততদিন তারা হাত গুটিয়ে থাকবে না, দরকারে বিষ খেয়ে নীলকণ্ঠ হবে। বললেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর উর্জিত প্যাটেল। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ১৪,৫০০ কোটি টাকার কেলেঙ্কারি নিয়ে এই প্রথম মুখ খুললেন আরবিআই গভর্নর। গাঁধীনগরে গুজরাত ন্যাশনাল ল ইউনিভার্সিটিতে বক্তৃতা দিতে এসে তিনি বলেন, একশ্রেণির ঋণদাতার সঙ্গে হাত মিলিয়ে কিছু বাণিজ্যিক সংস্থার এভাবে ব্যাঙ্ককে ঠকানো দেশের ভবিষ্যৎ লুঠ করা ছাড়া কিছু নয়। এই অনৈতিক আঁতাত ভাঙতে রিজার্ভ ব্যাঙ্ক যা করার করবে। তাঁর কথায়, দেশের ঋণদান সংক্রান্ত গোটা ব্যবস্থা পরিচ্ছন্ন করতে রিজার্ভ ব্যাঙ্ক বিশাল পদক্ষেপ করেছে, যতক্ষণ না দুর্নীতির এই গোটা সমুদ্র মন্থন সম্পূর্ণ হচ্ছে, ততক্ষণ তারা নীলকণ্ঠের মত বিষ গ্রহণ করবে কিন্তু সরে আসবে না। এ জন্য যতই নিন্দা হোক, ধিক্কার বর্ষিত হোক, সব সহ্য করবে রিজার্ভ ব্যাঙ্ক। তিনি চান, ব্যাঙ্কের নিয়ন্ত্রণ শক্তি ব্যাঙ্কের মালিকানার ক্ষেত্রে নিরপেক্ষ হোক। মালিকানা সরকারি বেসরকারি যাই হোক, নিয়মকানুন একই থাকবে। তবে তাঁর স্বীকারোক্তি, কোনও ব্যাঙ্কের কাজকর্ম নিয়ন্ত্রণ করা কারও পক্ষেই সমস্ত দুর্নীতি রুখে দেওয়া সম্ভব নয়, সব দিকে নজর রাখা কার্যত অসম্ভব। পিএনবি কেলেঙ্কারির প্রসঙ্গ তুলে উর্জিত বলেন, ব্যাঙ্কিং ব্যবস্থার সাইবার সংক্রান্ত ঝুঁকিগুলি তাঁরা চিহ্নিত করেছেন, ধরতে পেরেছেন ঠিক কোন জায়গা থেকে দুর্নীতি ঘটেছে। এই সমস্যা মেটাতে ২০১৬-তেই তিনটি সার্কুলার বার করে নির্দিষ্ট কিছু নির্দেশ দেয় রিজার্ভ ব্যাঙ্ক কিন্তু পিএনবি সেগুলি মেনে চলেনি। ফলে নির্দেশ থাকা সত্ত্বেও ঝুঁকির জায়গাগুলি নিশ্চিহ্ন করার চেষ্টা করেনি তারা।

সেরা শিরোনাম

Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget