এক্সপ্লোর

কংগ্রেস চাইলে সমর্থন, মধ্যপ্রদেশে গুজরাতের মতো কাজ করতে তৈরি আমি-জিগনেশ-অল্পেশ, তিনজনই, বললেন হার্দিক

রাইসেন ও সাগর (মধ্যপ্রদেশ): দলিত নেতা জিগনেশ মেবানি, ওবিসি নেতা অল্পেশ ঠাকুর, নিজেকে ধরে 'আমরা তিনজনই গুজরাতের মতো মধ্যপ্রদেশেও সমানভাবে কাজ করতে' তৈরি বলে জানালেন হার্দিক পটেল। গুজরাতের পতিদার অমানত সমিতির নেতা হার্দিক মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে কংগ্রেসকে সমর্থনের ইঙ্গিতও দিয়েছেন। তাঁর বক্তব্য, সমাজে বিভাজনের চেষ্টায় রত ফ্যাসিবাদী শক্তিগুলিকে তিনি রুখতে চান। মধ্যপ্রেদেশে বিধানসভা ভোট বছর শেষেই। হার্দিক বলেছেন, পশ্চাত্পদ সম্প্রদায়ের জন্য একটি অনুষ্ঠান উপলক্ষ্যে এসেছি। কংগ্রেস আমার সমর্থন চাইলে আমি দিতে রাজি। আগামী ভোট সামনে রেখে কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদে কাউকে প্রজেক্ট করা উচিত। জিগনেশ, অল্পেশ আর আমি, তিনজনই গুজরাতের মতো মধ্যপ্রদেশে নামতে রাজি। যে ফ্যাসিবাদী শক্তিগুলি সমাজে বিভাজন ঘটাতে, সংবিধানের মৌলিক ধারণাকে বানচাল করতে তত্পর, তাদের বিরুদ্ধেই লড়ছি। সকলের সাম্য সুনিশ্চিত করতে চাই। নোট বাতিল একটা বড় কেলেঙ্কারি বলে দাবি করে বিজেপি টাকা, বাহুবলের জোরেই ভোটে জিতছে বলে অভিযোগ করেন তিনি। সাগর জেলার গারহাকোটায় এক অনুষ্ঠানেও হার্দিক বিজেপিকে নিশানা করে অভিযোগ করেন, নর্মদা সংরক্ষণ কর্মসূচিতে যে কেলেঙ্কারি হয়েছে, পাছে তা বাইরে বেরিয়ে পড়ে, সেই ভয়েই বিজেপি কয়েকজন ধর্মগুরুকে খুশি করতে তাদের রাষ্ট্রমন্ত্রীর মর্যাদা দিয়েছে। তাঁর ওপর উজ্জ্বয়িনীতে এক হোটেলে কালি ছোঁড়ার ঘটনার প্রতিক্রিয়ায় হার্দিক বলেন, কালি ছুঁড়ে মারা লোকটি হয়তো কোনও বিজেপি নেতার অন্ধ ভক্ত। তবে আমি ওকে মাফ করে দিয়েছি। হার্দিক এই অভিযোগও করেন যে, বিজেপি নিজেদের সদর কার্যালয় গড়তে ১২০০ কোটি টাকা খরচ করেছে, কিন্তু ১৯৯২ সাল থেকে অযোধ্যায় বিরাট মন্দির তৈরির প্রতিশ্রুতি দিয়ে এলেও ভগবান রামকে কিন্তু সেখানে অস্থায়ী রামলালার মন্দিরেই ফেলে রেখেছে!

সেরা শিরোনাম

Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget