এক্সপ্লোর

'পদ্মাবত': সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে সম্মান করি, নির্দেশ খতিয়ে দেখে সিদ্ধান্ত, জানালেন রাজস্থানের স্বরাষ্ট্রমন্ত্রী

জয়পুর: 'পদ্মাবত' ছবির প্রদর্শন নিয়ে সুপ্রিম কোর্টের রায় খতিয়ে দেখেই সিদ্ধান্ত নেবে বলে জানাল রাজস্থান সরকার। 'পদ্মাবত' মুক্তির ওপর নিষেধাজ্ঞায় বৃহস্পতিবার স্থগিতাদেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী গুলাব চাঁদ কাটারিয়া বলেন, সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে সম্মান করি আমরা। তবে সেইসঙ্গে তিনি জানান, শীর্ষ আদালতের রায় খতিয়ে দেখবেন তাঁরা। তাঁর দপ্তর শীর্ষ আদালতের রায় খতিয়ে দেখে আইন বিভাগ ও আইনি বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করবে। রাজ্যের আইনমন্ত্রী রাজেন্দ্র রাঠোর বলেন, তাঁর দপ্তর আদালতের নির্দেশ খতিয়ে দেখবে, তারপরই এ ব্যাপারে রাজ্য সরকারের অবস্থান পুনর্বিবেচনার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে। আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে প্রশ্ন করা হলে কাটারিয়া বলেন, রাজ্যে আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ করবে সরকার। কার্নি সেনা নামে যে ক্ষুদ্র গোষ্ঠী বরাবর ছবিটির কট্টর বিরোধিতা করে এসেছে, তারা জানিয়ে দিয়েছে, পদ্মাবত দেখাতে দেবে না। রাজপুতরা ছবির বিরুদ্ধে রাস্তায় নামবে বলে জানিয়ে সংগঠনের সভাপতি মহিপাল সিংহ মাকরানা বলেছেন, জনতা কার্ফু হবে। সিনেমা হল মালিকরা আমাদের সমর্থন করছেন। সরকার, আদালত, সিবিএফসি, সঞ্জয় লীলা বনশালীই দায়ী হবেন যদি আইনশৃঙ্খলাজনিত সমস্যা দেখা দেয়। চিতোরগড়ে রাজপুত গোষ্ঠীর সদস্যরা সু্প্রিম কোর্টের রায়ে বিস্ময় প্রকাশ করেছেন। জওহর স্মৃতি সংস্থানের কোষাধ্যক্ষ নরপত সিংহ বলেন, আদালতের নির্দেশ তাঁদের ভাবাবেগে আঘাত করেছে, ছবিটির বিরুদ্ধে প্রতিবাদ দিনদিন জোরদার হচ্ছে। চিতোরগড়ের রাজপুত মহিলাদের একটি সংগঠনের নেত্রী মঞ্জুশ্রী শেখাওয়াত ২১ জানুয়ারি মিছিল বের করে ২৪ জানুয়ারি জওহর ব্রত অর্থাত আত্মাহুতির শপথ নেবেন বলে জানান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য

ভিডিও

Kunal Ghosh |
NEET Protest | ফের যন্তর মন্তরের সামনে নতুন করে উত্তেজনা, তৈরি হচ্ছে জমায়েত
NEET Paper Leak Controversy: নিট প্রশ্নফাঁসকাণ্ডে দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারী পড়ুয়াদের পাশে দাঁড়ালেন সলমন খান, আলিয়া ভাট
CM Suvendu Adhikari |জন্ম-মৃত্যু শংসাপত্রে 'জালিয়াতি', বিরোধী দলনেতা থাকাকালীন সরব হয়েছিলেন শুভেন্দু
Kalyan Banerjee Suspended | গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে সংসদ চত্বরে কল্যাণ! নিশানায় 'দলত্যাগীরা'

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget