এক্সপ্লোর

রবার্ট ভঢরার দাবি, শক্তিমান ঘোড়ার জন্য ঝামেলায় জড়িয়েছিলেন বিজেপি বিধায়কের সঙ্গে

দেরাদুন: মৃত ঘোড়া শক্তিমানের পক্ষ নিয়ে উত্তরাখণ্ডের বিজেপি বিধায়ক গণেশ জোশীর সঙ্গে একচোট ঝামেলা করেছিলেন তিনি। আচমকা এমন দাবি করে সব্বাইকে চমকে দিয়েছেন সনিয়া গাঁধীর জামাই রবার্ট ভঢরা। সংবাদসংস্থার কাছে তাঁর দাবি, দেরাদুন বিমানবন্দরে তাঁর দেখা হয় শক্তিমানের আহত হওয়ার ঘটনায় অভিযুক্ত গণেশ জোশীর সঙ্গে। তাঁর সঙ্গে শক্তিমানের প্রসঙ্গ তুলতেই গণেশ নাকি ভঢরাকে চিৎকার করে হুমকি দেওয়া শুরু করেন। কিন্তু প্রিয়ঙ্কার স্বামী নাকি তাঁকে বলেন, শক্তিমান কথা বলতে না পারলেও তাঁকে থামানো যাবে না। এরপর অশান্তি তৈরি করার জন্য গণেশ ও তাঁর দলবলকে বিমানবন্দর ছেড়ে বেরিয়ে যেতে বলা হয় বলে রবার্ট ভঢরার দাবি। গণেশ জোশীকে পাওয়া না যাওয়ায় ভঢরার দাবির সত্যতা যাচাই করা যায়নি। বিজেপি মুখপাত্র নলিন কোহলি মন্তব্য করেছেন, কোনও ভারতীয় নাগরিকের যে কোনও ইস্যুতে নিজস্ব মতামত জানানোর অধিকার রয়েছে। তবে ভঢরাকে যে সব ব্যাপারে প্রশ্ন করা হয়, সে সব নিয়ে মুখ খুলতে পছন্দ করেন না তিনি। তাঁর ব্যবসা ও ব্যবসায়িক বোঝাপড়া নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। সে সব নিয়ে তিনি মুখ খুললে গোটা দেশ সে ব্যাপারেও তাঁর মতামত জানতে পারবে। দেরাদুনে বিজেপির একটির প্রতিবাদ মিছিল চলার সময় আহত হয় পুলিশের ঘোড়া শক্তিমান। দেখা যায়, তার গায়ে বহু আঘাতের চিহ্ন। কেটে বাদ দিতে হয় তার পিছনের পা। দিন ১৫ পরে, নকল পা পরানোর সময় মারা যায় সে। শক্তিমানকে মারধর করার অভিযোগে গ্রেফতার হন বিজেপি বিধায়ক গণেশ জোশী। তাঁকে ১৪ দিন জেল খাটতে হয়। যদিও শক্তিমানকে তিনি মারেননি বলে বারবার দাবি করেছেন তিনি।        

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক

ভিডিও

TMC News: এবার জেলায় জেলায় সভাপতিদের নাম ঘোষণা করে দিল 'ঋতব্রত তৃণমূল' ন্যাশনাল ওয়ার্কিং কমিটি
TMC News: বিজেপির বুথ সভাপতি ও তার স্ত্রীকে মারধরের অভিযোগ! গ্রেফতার তৃণমূল কাউন্সিলর
BJP News: এবার তৃণমূলের নেতানেত্রীদের সঙ্গে বৈঠকেই বসলেন না বাঁকুড়ার BJP বিধায়ক নীলাদ্রিশেখর দানা
Nirmal Ghosh: তপসিয়ায় 'ঋতব্রত তৃণমূল' বৈঠকের মধ্যেই হঠাৎ হাজির পানিহাটির প্রাক্তন বিধায়ক
Natungram wooden dolls GI Tag: GI ট্যাগ পেল নতুনগ্রামের কাঠের পুতুল, এবার বিশ্বমঞ্চে বাংলার ঐতিহ্য

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget