এক্সপ্লোর

ফাস্ট-ট্র্যাক আদালতে শুনানি হবে রোহতক গণধর্ষণ, খুনের মামলার

চণ্ডীগড়: রোহতকে ২৩ বছরের দলিত তরুণীকে গণধর্ষণ করে নৃশংসভাবে হত্যার ঘটনার শুনানি হবে ফাস্ট-ট্র্যাক আদালতে। আজ হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর খট্টর এই নির্দেশ দিয়েছেন। তিনি এক বৈঠকে আজ মন্তব্য করেন, এধরনের জঘন্য অপরাধে যুক্ত অপরাধীদের কোনও ক্ষমা নেই। অপরাধীদের কড়া শাস্তি দেওয়া হবে। এরমধ্যে আজই সোনিপতের এক নিম্ন আদালত এই ঘটনায় যুক্ত দুই অভিযুক্তকে সাতদিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছে। আগামী ২২ মে ফের দুই অভিযুক্তকে আদালতে পেশ করা হবে। রোহতকের ওই দলিত তরুণী গত ৯ মে থেকে নিখোঁজ ছিলেন। গত ১১ মে তাঁর পচা, গলা বিকৃত দেহ উদ্ধার হয় রোহতকের আর্বান এস্টেট এলাকার ইন্ডাস্ট্রিয়াল মডেল টাউনশিপ থেকে। ধর্ষণের পর তাঁকে খুন করে ফেলে রেখে যায় দুষ্কৃতীরা। এরপর রাস্তার কুকুররা তাঁর মুখ এবং দেহের নিম্নাংশ ছিঁড়ে কুড়ে খায়। এই ঘটনায় বিশেষ তদন্তকারী দল গঠন করে তদন্ত শুরু করেছে হরিয়ানা পুলিশ। এর আগে ২০১২ সালে রাজধানী দিল্লির রাজপথে চলন্ত বাসে এমনই এক নৃশংস ঘটনার সাক্ষী থেকে ছিল সারা দেশ। নির্ভয়াকাণ্ডে দিন কয়েক আগেই দোষীদের মৃত্যুদণ্ডের নির্দেশ বহাল রাখে সুপ্রিম কোর্ট। সরকার মহিলাদের বিরুদ্ধে নির্যাতনের প্রতিবাদে চালু করে অপারেশন দূর্গা। রোহতকের ঘটনাতেও আক্রান্তের দেহের ময়নাতদন্তের রিপোর্টে দেখা গেছে মহিলার গোপনাঙ্গে কিছু শক্ত জিনিষ ঢুকিয়ে দেওয়া হয়েছিল। আক্রান্তের পরিবারের অভিযোগ, এই ঘটনায় আরও ছজনের জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। গুরুগ্রামেও সিকিমি তরুণীকে ধর্ষণকাণ্ডে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার

ভিডিও

Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?
Birbhum Money Seized | সিল হয়েছে বাড়ি, মিনারকে টানতে-টানতে নিয়ে গেল পুলিশ
Birbhum Money Seized | গ্রেফতার মিনার মণ্ডল, সিল হয়েছে বাড়ি, কী বলছে পুলিশ?
Birbhum News | বাড়ির মধ্যেই পড়ে রয়েছে কোটি-কোটি টাকা! জানতেন না মিনারের স্ত্রী?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget