এক্সপ্লোর

এবার ব্যাঙ্ক থেকে ৫০০ কোটি টাকার বেশি ঋণ নিয়ে গায়েব রোটোম্যাকের মালিক?

কানপুর: রাষ্ট্রায়ত্ত পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি)-তে সাড়ে এগারো হাজার কোটি টাকার জালিয়াতির অভিযোগের পর এ ধরনের আরও ঘটনা সামনে আসছে। এবার উত্তরপ্রদেশের কানপুরে ৫০০ কোটি টাকার বেশি ব্যাঙ্ক ঋণ সংক্রান্ত দুর্নীতির অভিযোগ উঠল। এই ঘটনায় অভিযোগের আঙুল নামী কলম প্রস্তুতকারী সংস্থা রোটোম্যাকের মালিক বিক্রম কোটারির দিকে। জানা গেছে, বিক্রম কোটারি পাঁচটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে ৫০০ কোটি টাকার বেশি ঋণ নিয়েছিলেন। কিন্তু বছর পার হয়ে গেলেও সেই ঋণ শোধ হয়নি। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল যে, রোটোম্যাক কোম্পানির মালিক বিক্রম কোটারি এখন কোথায় রয়েছেন, সে ব্যাপারে কোনও তথ্যই নেই। কানপুরের মালরোডের সিটি সেন্টারে রোটোম্যাকের দফতর বেশ কিছুদিন ধরেই বন্ধ। অভিযোগ, নিয়ম কানুনের পরোয়া না করেই বিক্রম কোটারিকে এত বড় অঙ্কের ঋণ দেওয়া হয়েছিল। বিক্রম কোটারি কে? পান পরাগের প্রতিষ্ঠাতা এমএম কোটারির ছেলে বিক্রম কোটারি। বাবার মৃত্যুর পর বিক্রম স্টেশনারি পণ্যের ব্যবসা শুরু করেন। রোটোম্যাকের নামের কলম, স্টেশনারি ও গ্রিটিংস কার্ডের ব্যবসা শুরু করেন তিনি। কয়েক বছরের মধ্যেই রোটোম্যাকের বড়সড় কোম্পানি তৈরি করেন তিনি। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী তাঁকে সম্মানিতও করেছিলেন। অভিযোগ, নিয়ম কানুনের তোয়াক্কা না করেই কোটারিকে এত টাকার ঋণ দেওয়া হয়েছিল। এখন তাঁর কাছ থেকে ঋণ শোধ না হওয়ায় ব্যাঙ্কের আধিকারিকরা তা আদায়ের চেষ্টা করছেন। ইউনিয়ন ব্যাঙ্কের ম্যানেজার পিকে অবস্থী বলেছেন, তাঁর ব্যাঙ্ক থেকে বিক্রম কোটারির ৪৮৫ কোটি টাকা ঋণ রয়েছে এবং তাঁর বিরুদ্ধে এনসিএনটি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের কাজ চলছে। সঙ্গে তাঁর সম্পত্তি বিক্রয়ের প্রস্তুতিও চলছে। ইলাহাবাদ ব্যাঙ্ক থেকে বিক্রম কোটারি ৩৫২ কোটি টাকার ঋণ নিয়েছেন বলে জানা গিয়েছে। ব্যাঙ্ক ম্যানেজার রাজেশ কুমার গুপ্তা ঋণ শোধ না হওয়ায় বিক্রম কোটারির সম্পত্তি বেচে টাকা আদায় করা যাবে বলে আশা প্রকাশ করেছেন।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Chaos in Jadavpur University | যাদবপুরে তাণ্ডব! তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্ত কর্তৃপক্ষের
Chaos in Jadavpur University | একদিকে ABVP, অন্য়দিকে SFI! জোড়া কর্মসূচি ঘিরে দিনভর উত্তেজনা
Chaos in Jadavpur University | নন্দলাল বসুর হাতে তৈরি যাদবপুরের এমব্লেমের উপর 'পা'! ভাঙল একটি অংশ
Birbhum Tulu Mondal | চাইলে আগাম জামিনের আবেদন করতে পারেন টুলু মণ্ডল, জানাল আদালত
Kolkata Hotel Fire | অগ্নিবিধি শিকেয়, হোটেলে 'মৃত্যুফাঁদ'! 'শিখা ইন' থেকে শিক্ষা নিয়ে বড় পদক্ষেপ দমকলের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget