এক্সপ্লোর

দেশের সব থেকে বড় হাসপাতাল এইমসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও ১২ কোটি টাকা

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় তাদের দুটি অ্যাকাউন্ট থেকে এক মাসে বারো কোটি টাকার বেশি বেআইনিভাবে তুলে নেওয়া হয়েছে।

নয়াদিল্লি: বড় প্রতারণার শিকার হল এইমস। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় তাদের দুটি অ্যাকাউন্ট থেকে এক মাসে বারো কোটি টাকার বেশি বেআইনিভাবে তুলে নেওয়া হয়েছে। দেরাদুন ও মুম্বইয়ের অ্যাকাউন্ট থেকে তোলার চেষ্টা হয় ২৯ কোটি টাকা, তবে তা ব্যর্থ হয়। গত সপ্তাহে এইমসের এসবিআই দেরাদুন ও মুম্বই শাখা থেকে ২৯ কোটি টাকা তুলে নেওয়ার চেষ্টা হয়। দেরাদুনের শাখা থেকে তোলার চেষ্টা হয় ২০ কোটি টাকা ও মুম্বইয়ের অ্যাকাউন্ট থেকে ৯ কোটি। কিন্তু এই দুই চেষ্টা সফল হয়নি। হাসপাতাল প্রশাসন দিল্লি পুলিশের আর্থিক অপরাধ শাখায় যোগাযোগ করে ঘটনার তদন্ত দাবি করেছে। ২৫,০০০ টাকার বেশি অর্থের চেক অতি বেগুনি রশ্মি দিয়ে পরীক্ষা হয়। এইমস স্বাস্থ্য মন্ত্রকে যে রিপোর্ট দিয়েছে তাতে বলা হয়েছে, এই পরীক্ষাও উতরে যায় জালিয়াতরা। যে চেক তারা ব্যাঙ্কে জমা দিয়েছে, তার আগের, পরের নম্বরের চেক এখনও এইমসের কাছে আছে। এক ব্যাঙ্ক আধিকারিক জানিয়েছেন, এইমস তাদের রিপোর্টে বলেছে, তাদের কোনও আধিকারিক এই জালিয়াতিতে যুক্ত বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে না। বরং এসবিআইয়ের ব্যর্থতার জেরেই এভাবে অ্যাকাউন্ট থেকে টাকা বেরিয়ে গিয়েছে, স্টপ পেমেন্ট করা হয়নি। ব্যাঙ্ককেই তাই বলা হয়েছে, চুরি হওয়া টাকা এইমসকে পুষিয়ে দিতে। জানা গিয়েছে, এসবিআইয়ে এইমসের যে প্রধান অ্যাকাউন্ট রয়েছে, সেখান থেকে জাল তারিখ দিয়ে ৭ কোটি টাকা তুলে নেওয়া হয়। এই অ্যাকাউন্ট ম্যানেজ করেন এইমসের ডিরেক্টর। ৫ কোটি টাকা তোলা হয়েছে ডিন, রিসার্চ অফ এইমসের অ্যাকাউন্ট থেকে। জালিয়াতি সামনে আসতে এসবিআই তাদের সব শাখাকে সতর্ক করেছে, কর্মীদের বলা হয়েছে, দিল্লি এইমসের পাশ করা মোটা অঙ্কের চেক যেন তাঁরা জমা না নেন। এক এসবিআই আধিকারিক জানিয়েছেন, যদি ২ লাখ টাকার বেশি মূল্যের চেক ব্যাঙ্কের অন্য কোনও শাখায় জমা দেওয়ার চেষ্টা হয়, তবে সে টাকা ছাড়ার আগে নিশ্চিত হওয়ার জন্য সংশ্লিষ্ট গ্রাহকের সঙ্গে যোগাযোগ করা নিয়ম। এছাড়া সংশ্লিষ্ট গ্রাহকের খুঁটিনাটি সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য  যেখানে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউ্ট সেই শাখাতেও যোগাযোগ করতে হয়। ক্লিয়ারিংয়ের জন্য চেক ফের জমা পড়লে মোবাইল ফোনে গ্রাহককে পাঠানো হয় বার্তা। রিজার্ভ ব্যাঙ্কের নিয়মমত ৩ কোটির বেশি জালিয়াতি ধরা পড়লে ব্যাঙ্ক সিবিআইয়ের কাছে অভিযোগ দায়ের করে। এসবিআই এইমস মামলা সিবিআইয়ে নিয়ে গিয়েছে কিনা তা অবশ্য জানা যায়নি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?

ভিডিও

Madan Mitra: 'কালীঘাট-তৃণমূল'-এর কর্মসূচিতে হঠাৎ হাজির হন 'ঋতব্রত-তৃণমূল'-এ যোগদানকারী কামারহাটির বিধায়ক
TMC News : ২১ জুলাইয়ের আগে আরও খালি 'কালীঘাট-তৃণমূল', এবার 'ঋতব্রত তৃণমূলে' গেলেন তাপস চট্টোপাধ্য়ায়ও
TMC News: একুশে জুলাইয়ের আগে আরও ফাঁকা 'কালীঘাট-তৃণমূল'
Haldia News : হলদিয়ায় বন্দর স্টেশনের অদূরে লাইনচ্যুত মালগাড়ির ৪টি বগি
Suvendu Adhikari:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget