এক্সপ্লোর

পাক অধিকৃত কাশ্মীর মন্তব্য: ফারুকের জিভ ছিঁড়ে আনলে ২১ লক্ষ টাকা পুরস্কার!

চন্ডীগড়: সাম্প্রতিক বিতর্কিত মন্তব্যের জন্য জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লার জিভ ছিঁড়ে আনতে পারলে ২১ লক্ষ টাকা পুরস্কার দেবে ভারতের অ্যান্টি টেররিস্ট ফ্রন্ট। আজ তাদের জাতীয় সভাপতি বীরেশ শান্ডিল্য ন্যাশনাল কনফারেন্সের সর্বোচ্চ নেতার মাথার দাম ঘোষণার পাশাপাশি পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়ে তাঁর সাম্প্রতিক মন্তব্যের তদন্ত, গ্রেফতারিও চান। সম্প্রতি শ্রীনগরের এমপি ফারুক প্রথমে বলেন, পাক অধিকৃত কাশ্মীর পাকিস্তানের। পরে বলেন, পাকিস্তান দুর্বল নয়, হাতে চুড়ি পরে বসে নেই যে তাদের নিয়ন্ত্রণে থাকা জম্মু ও কাশ্মীরের অংশটি ফিরে পেতে চাইলে ভারতকে ছেড়ে দেবে! প্রবল বিতর্ক তোলে এই মন্তব্য। শান্ডিল্য বলেন, ফারুক আরএসএসের বিরুদ্ধে কথা বলছেন, পাকিস্তানকে সমর্থন করছেন, ভারতকে অপমান করেছেন ওই মন্তব্যে। বিরাট বিশ্বাসঘাতক ফারুক। তাঁর জেড প্লাস নিরাপত্তা প্রত্যাহার করা উচিত। ফারুকের জিভ কেটে আনলে ২১ লাখ টাকা ইনাম দেব। এদিকে ফারুকের ওই মন্তব্যের জেরে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে পেশ হওয়া জনস্বার্থ পিটিশনের ব্যাপারে কোনও রায় দিতে রাজি হল না দিল্লি হাইকোর্ট। পিটিশনটি পেশ করেন দিল্লির বাসিন্দা নিজেকে সমাজকর্মী বলে দাবি করা জনৈক মৌলানা আনসার রাজা। তাঁর অভিযোগ, ফারুক পাকিস্তানের পক্ষ নিয়ে ভারতকে অপমান করেছেন। তাই অবিলম্বে তদন্তের পাশাপাশি গ্রেফতার করতে হবে তাঁকে। উনি এমন সব বিতর্কিত কথাবার্তা বলছেন যাতে দেশ ও দেশের মানুষ এ ধরনের মানুষকে ভারতের নাগরিক বলতে লজ্জা বোধ করেন। যদিও অস্থায়ী প্রধান বিচারপতি গীতা মিত্তল ও বিচারপতি সি হরি শঙ্করকে নিয়ে গঠিত দিল্লি হাইকোর্টের বেঞ্চ আবেদনকারীকে সংশ্লিষ্ট মন্ত্রকের কাছে যেতে বলে। রাজার পিটিশন খারিজ করে বেঞ্চ জানিয়ে দেয়, এ ব্যাপারে তারা কোনও মত দিচ্ছে না, কেন্দ্রকে বিষয়টি নিরপেক্ষ চোখে বিবেচনা করতে বলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget