এক্সপ্লোর

সেনা তহবিলে ৫ কোটি টাকা: বৈঠকে এরকম কোনও সিদ্ধান্ত হয়নি, বললেন ফঢ়ণবীশ

মুম্বই: বৈঠকে সেনা ত্রাণ তহবিলে পাঁচ কোটি টাকা দেওয়ার ব্যাপারে কোনও সিদ্ধান্তই নেওয়া হয়নি, চাপের মুখে সাফাই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফঢ়ণবীশের। ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ নিয়ে জট কাটাতে মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরের সঙ্গে দেখা করেন ছবির পরিচালক কর্ণ জোহর এবং প্রডিউসার গিল্ডের প্রধাণ মহেশ ভট্ট। সেই বৈঠকে উপস্থিত ছিলেন ফঢ়ণবীশও। তাঁরা আশ্বস্ত করেন ছবি মুক্তি নিয়ে কোনও সমস্যা হবে না। পাক শিল্পীদের নিয়ে কাজ করায় ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর প্রযোজকদের সেনা ত্রাণ তহবিলে ৫ কোটি টাকা দেওয়ার নির্দেশ দেয় মহারাষ্ট্র নবনির্মাণ সেনা। কিন্তু সমালোচনার মুখে ফঢ়ণবীশ জানিয়েছেন ওই বৈঠকে এ নিয়ে কোনও সিদ্ধান্তই নেওয়া হয়নি। উল্লেখ্য, কয়েকদিন আগেই ফঢ়ণবীশ জানান, ঠাকরে যে তিনটি দাবি তুলেছিলেন, তারমধ্যে দুটি নিয়ে তাঁর কোনও আপত্তি ছিল না। কিন্তু যখন পাঁচ কোটি টাকা দেওয়ার দাবি ওঠে তিনি বলেন, প্রডিউসার গিল্ডকেও এব্যাপারে সম্মত হতে হবে। তিনি বলেন, শহিদ জওয়ানদের পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় গিল্ড। কিন্তু এই দান বাধ্যতামূলক হোক, তা আমি চাইনি। আমি চেয়েছিলাম, কেউ যদি সাহায্যের জন্য এগিয়ে আসেন, তাহলে সাধ্যমতো টাকা দিয়ে সাহায্য করতে পারেন। কিন্তু ৫ কোটি টাকার পরিমান ঠিক করেছিল এমএনএস, যার সঙ্গে আমি একমত ছিলাম না। প্রসঙ্গত, উরি হামলার পর দেশে পাক শিল্পীদের বয়কটের ডাক দেয় মহারাষ্ট্র নবনির্মাণ সেনা। পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান অভিনীত কর্ণ জোহরের ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ মুক্তি পেতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেয় তারা। মাল্টিপ্লেক্সগুলিতে ভাঙচুর করা হবে বলে হুমকি দেয়। সেই সঙ্গে পাক অভিনেতাদের নিজেদের দেশে ফিরে যেতেও বলে। সিঙ্গেল থিয়েটারগুলি জানিয়ে দেয়, তাঁদের হলে দেখানো হবে না ‘অ্যায় দিল…’। এই সমস্যার জট কাটাতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফঢ়ণবীশ এবং এমএনএস-এর প্রধান রাজ ঠাকরের সঙ্গে দেখা করেন ছবির প্রযোজক কর্ণ জোহর, প্রডিউসার গিল্ডের প্রেসিডেন্ট মুকেশ ভট্ট। প্রযোজকরা কথা দেন, ভবিষ্যতে পাকিস্তানি শিল্পীদের নিয়ে আর কাজ করবেন না। যে সমস্ত প্রযোজক সই করে পাকিস্তানি শিল্পীদের ছবিতে নিয়েছেন, তঁদের সেনা ত্রাণ তহবিলে ৫ কোটি টাকা দেওয়ার নির্দেশ দেয় এমএনএস। এর জেরে তীব্র সমালোচনার মুখে পড়তে হয় ফড়ণবীশকে। শুনতে হয়, ‘সালিশী’ রফা করেছেন তিনি। এরই প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর এই সাফাই। তিনি বলেন, এর পিছনে কোনও রাজনৈতিক উদ্দেশ্য নেই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget