এক্সপ্লোর

‘ভুল তথ্য ছড়িয়ে পড়া ঠেকাতে’ ট্যুইটার অ্যাকাউন্ট খুললেন ভাগবত সহ শীর্ষ আরএসএস নেতারা

আরএসএস সূত্রে বলা হয়েছে, সঙ্ঘের পদাধিকারীদের প্যারডি অ্যাকাউন্টের মাধ্যমে ভুল তথ্য ছড়িয়ে পড়া ঠেকাতেই ট্যুইটার অ্যাকাউন্টগুলি খোলা হয়েছে। কিন্তু তাঁরা সেগুলি সম্ভবত কাজে লাগাবেন না।

নয়াদিল্লি: ট্যুইটার অ্যাকাউন্ট খুললেন সংগঠনের প্রধান মোহন ভাগবত সহ আরএসএসের শীর্ষ পদাধিকারীরা। ট্যুইটারে খাতা খুললেন তাঁরা। এই দলে ভাগবত ছাড়াও আছেন আরএসএসের সাধারণ সম্পাদক সুরেশ ‘ভাইয়াজি’ যোশি, তিন যুগ্ম সাধারণ সম্পাদক সুরেশ সোনি, কৃষ্ণ গোপাল, বি ভাগাইয়া, প্রচার শাখার প্রধান অরুণ কুমার ও আরেক শীর্ষস্থানীয় কর্মকর্তা অনিরুদ্ধ দেশপান্ডেও। আরেক যুগ্ম সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসাবালে বেশ কিছুদিন ধরে ট্যুইটারে আছেন। তাঁর অ্যাকাউন্টটি সম্প্রতি খতিয়ে দেখা হয়। যদিও সঙ্ঘ সূত্রের খবর, সঙ্ঘ নেতারা ট্যুইটার নাও ব্যবহার করতে পারেন, কেননা এই মাইক্রোব্লগিং ওয়েবসাইট সেই মতামত আদানপ্রদানের জায়গা নয় যেখানে আরএসএস নেতারা সাধারণ মানুষের সঙ্গে সংযোগ তৈরি করতে চাইবেন। আরএসএস সূত্রে বলা হয়েছে, সঙ্ঘের পদাধিকারীদের প্যারডি অ্যাকাউন্টের মাধ্যমে ভুল তথ্য ছড়িয়ে পড়া ঠেকাতেই ট্যুইটার অ্যাকাউন্টগুলি খোলা হয়েছে। কিন্তু তাঁরা সেগুলি সম্ভবত কাজে লাগাবেন না। এ ব্যাপারে সম্প্রতি নতুন ট্যুইটার অ্যাকাউন্ট খুলেছেন, এমন নেতাদের একজন বলেন, আমাদের প্রচারকরা অর্থাত সর্বক্ষণের কর্মীরা সবসময়ই জনসাধারণের সঙ্গে যোগাযোগ রেখে চলেন। ট্যুইটার ব্যবহার না করার আরও একটি কারণ, কখনও কখনও কোনও ট্যুইটকে কেন্দ্র করে বিতর্ক মাথাচাড়া দেয়, যা এড়িয়ে থাকতেই ভালবাসে সঙ্ঘ। এক শীর্ষ সঙ্ঘ পদাধিকারী বলেন, ওঁরা হয়তো নিয়মিত অ্যাকাউন্টগুলি থেকে ট্যুইট করবেন না, কিন্তু অন্তত ভুয়ো অ্যাকাউন্ট খুলে ভুল বিবৃতি, তথ্য ছড়িয়ে ওঁদের নামের অপব্যবহার তো ঠেকানো যাবে। আমাদের নজরে এসেছে যে, ভাগবত, সুরেশ যোশী ও যুগ্ম সাধারণ সম্পাদকদের নামে অনেক ফেক অ্যাকাউন্ট আছে, যেখান থেকে ভুয়ো পোস্ট করা হয়। ভাগবতের সরকারি ট্যুইটার হ্যান্ডল হল @DrMohanBhagwat। সেটি ফলো করেছে শুধুমাত্র আটটি অ্যাকাউন্টকে, যেগুলির মধ্যে আছে সঙ্ঘের সরকারি অ্যাকাউন্টটি, বাকিগুলি সাত শীর্ষ পদাধিকারীর। হোসাবালে বাদে আর কেউ এখনও পর্যন্ত ট্যুইট করেননি। তাঁরা পরস্পরকে ও সঙ্ঘের সরকারি অ্যাকাউন্ট ফলো করছেন। আরএসএসের সরকারি ট্যুইটার হ্যান্ডলের ফলোয়ার ১৩ লক্ষের ওপর। এটাই এপর্যন্ত তাদের বিবৃতি প্রকাশ ও আপডেট দেওয়ার মঞ্চ।

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget