এক্সপ্লোর

বিজেপি যুবনেতার অনুষ্ঠানে সঞ্জয়, জল্পনা

মু্ম্বই: মহারাষ্ট্র দিবসে বিজেপি আয়োজিত অনুষ্ঠানে সঞ্জয় দত্তের হাজিরা ঘিরে জোর জল্পনা, কৌতূহল। কংগ্রেসের এমপি ছিলেন তাঁর বাবা প্রয়াত সুনীল দত্ত। বোন প্রিয়া দত্তও কংগ্রেসের সাংসদ। বরাবর কংগ্রেস সমর্থক বলে পরিচিত পরিবারের সদস্য কি তাহলে বিজেপি-র দিকে ঝুঁকছেন, এই প্রশ্ন নিয়েই চর্চা রয়েছে।   গতকাল শহরতলি দিনদোসির যে অনুষ্ঠানে মু্ন্নাভাইকে দেখা গিয়েছে, তার উদ্যোক্তা বিজেপির যুব শাখার নেতা মোহিত কম্বোজ। সেখানে সঞ্জয় ও বাকিরা মোহিতকে পরের বিধানসভা নির্বাচনে মোহিতকে জয়ী করার ডাক দেন। ফিল্মি কায়দায় মাথায় মারাঠি পাগড়ি চাপিয়ে সঞ্জয় বন্ধু মোহিতের জন্য যা দরকার, সব করবেন বলে প্রতিশ্রুতি দেন। ১৯৯৩-র সিরিয়াল বিস্ফোরণ মামলায় জেল থেকে পাকাপাকি ছাড়া পেয়ে বেরিয়ে আসার পর থেকে নিজেকে খানিকটা গুটিয়েই রেখেছিলেন সঞ্জয়। কিন্তু গতকালের অনুষ্ঠানে এসে আলোচনার কেন্দ্রে চলে এলেন।   পরিহাসের ব্যাপার হল, বিজেপিই কিন্তু তাঁর পুনের ইয়েরওয়াড়া জেলে থাকাকালে ঘনঘন প্যারোল, ফরলোয় ছুটি পাওয়া নিয়ে প্রশ্ন তুলেছিল। সে কথা মাথায় রেখেই সঞ্জয়কে খোঁচা দিতে শুরু করেছে কংগ্রেস। সঞ্জয়কে দলীয় অনুষ্ঠানে ডাকায় স্থানীয় এক কংগ্রেস নেতা বিজেপিকেও টার্গেট করেছেন। তাঁর বক্তব্য, দেশ-বিরোধিতার দারুণ নজির। গেরুয়া দলটির কাছে এ অবশ্য নতুন কিছু নয়। মুম্বই কংগ্রেসের মুখপাত্র নিজামুদ্দিন রাইনের কথায়, কিছু আকস্মিক নয়। এ ধরনের লোকজনের সঙ্গে দেওয়া নেওয়া ওদের ডিএনএ-তে রয়েছে। একদিন এটা হওয়ারই ছিল। তবে মোহিত বলেছেন, সঞ্জয়ের সঙ্গে বন্ধুত্ব দীর্ঘদিনের। ওকে আমন্ত্রণ জানানোর কথা ভেবেছিলাম। দলের নেতারাও সায় দিয়েছেন। মহারাষ্ট্র দিবসের অনুষ্ঠানে ডেকেছি ওকে, অন্যায়টা কী হয়েছে! মুম্বই বিজেপি প্রধান আশিস সেলারও বলেছেন, এর মধ্যে রাজনীতি খোঁজা অর্থহীন। প্রসঙ্গত, সঞ্জয়ের রাজনীতিতে নামার বাসনা হয়ত এককালে ছিল। কিছুদিন শিবসেনার সঙ্গে মাখামাখি হয়েছিল। তারপর ২০০৯ সালে সমাজবাদী পার্টিতে যোগ দেন সাধারণ সম্পাদক হিসাবে। তবে দু বছর বাদেই সেই দল ছাড়েন।    

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget