এক্সপ্লোর

মুম্বই বিস্ফোরণে সাজাপ্রাপ্ত সঞ্জয় দত্তর মার্কিন ভিসা পেতে সমস্যা, চিকিৎসার জন্য যেতে পারেন সিঙ্গাপুরে

মঙ্গলবার সঞ্জয় দত্তর ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর সামনে এসেছে। এরপর থেকেই শোনা যাচ্ছে, চিকিত্সার জন্য বলিউড তারকা আমেরিকায় যেতে পারেন। কিন্তু যে তথ্য জানা গেছে তাতে সঞ্জয় দত্তর কাছে মার্কিন ভিসা নেই। এজন্য চিকিত্সার জন্য সেখানে তাঁর পক্ষে যাওয়াটা মুশকিল।

মুম্বই: মঙ্গলবার সঞ্জয় দত্তর ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর সামনে এসেছে। এরপর থেকেই শোনা যাচ্ছে, চিকিত্সার জন্য বলিউড তারকা আমেরিকায় যেতে পারেন। কিন্তু এবিপি নিউজ যে তথ্য জানতে পেরেছে তাতে সঞ্জয় দত্তর কাছে মার্কিন ভিসা নেই। এজন্য চিকিত্সার জন্য সেখানে তাঁর পক্ষে যাওয়াটা মুশকিল। যদিও জানা গেছে যে, তিনি চিকিত্সার জন্য আমেরিকার ভিসা যোগাড়ের চেষ্টা করছেন। জানা গেছে যে, সঞ্জয় দত্ত মেমোরিয়াল স্লোয়ান কেটেরিং ক্যানসার হাসপাতালে চিকিত্সার জন্য যেতে পারেন। কিন্তু তাঁর কাছে মার্কিন ভিসা নয়। তিনি মুম্বই বিস্ফোরণে দোষী ও সাজাপ্রাপ্তদের মধ্যে সামিল। এ জন্য চেষ্টা করা হচ্ছে যে, চিকিত্সাজনিত কারণে যাতে তিনি মার্কিন ভিসা পেতে পারেন। কিন্তু আমেরিকার কঠোর আইনের কারণে তিনি সেদেশে চিকিত্সা করানোর অনুমতি না পেলে অবশ্য বিকল্পের কথাও ভাবা হচ্ছে। যদিও এ ব্যাপারে তাঁর পরিবারের পক্ষ থেকে কিছু জানা যায়নি। তবে জানা গেছে যে, তিনি চিকিত্সার জন্য সিঙ্গাপুরে যেতে পারেন। সঞ্জয় দত্তর ফুসফুসের ক্যানসার অ্যাডভান্সড স্টেজে পৌঁছনোর খবর পাওয়ার পরই তাঁর স্ত্রী মান্যতা তাঁদের দুই সন্তানকে নিয়ে বিশেষ বিমানে মুম্বইতে পৌঁছেছেন। জানা গেছে মান্যতা মঙ্গলবারই সঞ্জয় দত্তর কাছে বাড়িতে ফিরেছেন। গত মার্চ থেকেই লকডাউন ও করোনাভাইরাসের কারণে তিনি দুবাইতেই আটকে ছিলেন। কিন্তু সঞ্জয়ের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর পাওয়ার পরই দুই সন্তান ইকরা ও শাহরানকে নিয়ে মুম্বইতে ফিরে এসেছেন। উল্লেখ্য, আমেরিকার সুপরিচিত এই মেমোরিয়াল স্লোয়ান কেটেরিং হাসপাতালেই সঞ্জয় দত্তর মা নার্গিস দত্তরও ১৯৮০-তে ক্যানসারের চিকিত্সা হয়েছিল। পরে ১৯৮১-তে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। সঞ্জয় দত্তর প্রথম স্ত্রী রিচা শর্মাও ক্যানসার আক্রান্ত হয়েছিলেন এবং বিয়ের দুই বছর পর ক্যানসারের কারণে ১৯৮৭-তে রিচা শর্মার মৃত্যু হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget