এক্সপ্লোর
অসুস্থ স্বামীকে দেখার জন্য প্যারোলে মুক্তির আবেদন শশীকলার

চেন্নাই: স্বামী এম নটরাজন অসুস্থ। তাই তাঁর পাশে থাকার জন্য প্যারোলে ১৫ দিন মুক্তির আবেদন জানিয়েছেন এআইএডিএমকে প্রধান ভি কে শশীকলা। এআইএডিএমকে নেতা ও শশীকলার আত্মীয় টিটিভি দিনাকরণ এই খবর জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেছেন, কর্ণাটকের কারা বিভাগ শশীকলার এই আবেদন মঞ্জুর করবে। আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মামলায় দোষী সাব্যস্ত হয়ে চার বছরের কারাদণ্ডের সাজা পেয়েছেন শশীকলা। তিনি এখন বেঙ্গালুরুর একটি জেলে আছেন। তাঁর স্বামী চেন্নাইয়ের একটি হাসপাতালে ভর্তি আছেন। তাঁর লিভার ট্রান্সপ্ল্যান্ট হবে বলে জানা গিয়েছে। সেই কারণেই প্যারোলে মুক্তির আবেদন জানিয়েছেন শশীকলা।
Before You Go
Delimitation Bill 2026 | "কংগ্রেস নিজেই মহিলা সংরক্ষণ বিরোধী", তোপ দাগলেন CM Suvendu Adhikari





















