এক্সপ্লোর

সেভিংস অ্যাকাউন্টের ন্যূনতম ব্যালেন্স বাড়িয়ে ৫ হাজার করছে এসবিআই

নয়াদিল্লিআগামী ১ এপ্রিল থেকে সেভিংস অ্যাকাউন্টের ন্যূনতম টাকার মজুত রাখার সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এর ফলে, দেশের প্রায় ৩১ কোটি গ্রাহক সমস্যায় পড়বে বলে আশঙ্কা।

জানা গিয়েছে, কলকাতা সহ দেশের ৬টি মেট্রো শহরে অ্যাকাউন্টের মান্থলি অ্যাভারেজ ব্যালেন্স (এমএবি) বা মাসিক গড় ব্যালেন্সকে বাড়িয়ে ৫ হাজার করা হয়েছে।

আগামী ১ এপ্রিল থেকে স্টেট ব্যাঙ্কের পাঁচটি অ্যাসোসিয়েট ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সঙ্গে মিশে যাচ্ছে। জানা গিয়েছে, এবার এই অ্যাসোসিয়েট ব্যাঙ্কের গ্রাহকদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। অন্যথা, গ্রামীণ ব্যাঙ্কের ক্ষেত্রে ২০ টাকা ও প্রধান শহরের ব্যাঙ্কের ক্ষেত্রে ১০০ টাকা জরিমানা ধার্য হবে।

বর্তমানে দেশজুড়ে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ৩১ কোটি সেভিংস অ্যাকাউন্ট হোল্ডার বা গ্রাহক রয়েছে। চেকবই সুবিধা ছাড়া ন্যূনতম ব্যালেন্স হচ্ছে ৫০০ টাকা ও চেকবই সুবিধা সহ হলে ১০০০ টাকা। জানা গিয়েছে, স্টেট ব্যাঙ্কের এই প্রথা অন্য সরকারি বা সরকার-নিয়স্ত্রিত ব্যাঙ্কগুলি নিতে পারে।

দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক সূত্রে খবর, এমএবি- নির্ধারণ করার জন্য পৃথক সেক্টর রাখা হয়েছে—মেট্রো, আর্বান, সেমি-আর্বান ও রুরাল। মেট্রো শহরে এই ন্যূনতম ব্যালেন্স হচ্ছে ৫ হাজার টাকা, জরিমানা ৫০-১০০ টাকা। অন্যদিকে, আর্বান ও সেমি-আর্বান ক্ষেত্রে ন্যূনতম ব্যালেন্স ধার্য করা হয়েছে যথাক্রমে ৩০০০ ও ২০০০ টাকা।

এদিকে, সূত্রের খবর, স্টেট ব্যাঙ্ককে জরিমানার বিষয়টি পুনর্বিবেচনা করার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি, এ-ও বলা হয়েছে, নির্দিষ্ট সীমার অধিক নগদ লেনদেন ও এটিএম লেনদেনের ওপর ধার্য করা চার্জের বিষয়েও যেন পুনর্বিবেচনা করা হয়। ইতিমধ্যেই, নির্ধারিত মাসে চারটি লেনদেনের পর এইচডিএফসি, আইসিআইসিআই ও অ্যাক্সিস ব্যাঙ্ক গ্রাহকদের থেকে মাসে ১৫০ টাকা প্রতি লেনদেন ধার্য করার সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার
Nirmal Ghosh। RG কর-সহ একাধিক ঘটনায় অভিযুক্ত,বাঁচতেই কি 'ঋতব্রত-TMC'তে মেশার চেষ্টা করেছিলেন নির্মল ঘোষ?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget