এক্সপ্লোর

৭ সেপ্টেম্বরের মধ্যে সহারা কর্তাকে ১৫০০ কোটি টাকা জমা দিতে বলল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: সেবি-সহারা রিফান্ড অ্যাকাউন্টে ৭ সেপ্টেম্বরের ভিতর ১৫০০ কোটি টাকা জমা দিতে সুব্রত রায়কে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। পুরো টাকা ফেরানোর জন্য আরও ১৮ মাস সময় চেয়েছিলেন সহারা কর্তা। কিন্তু শীর্ষ আদালত জানিয়ে দিল, আগে ১৫০০ কোটি উনি জমা দিন, তারপর তাঁর আর্জি খতিয়ে দেখা হবে। সহারা কর্তার কৌঁসুলি কপিল সিব্বল মঙ্গলবার বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের ৩ বিচারপতির বেঞ্চকে জানান, সহারা প্রধানের ১৫ জুলাইয়ের মধ্যে রিফান্ড অ্যাকাউন্টে ৫৫২.২১ কোটি টাকা জমা দেওয়ার কথা ছিল, তবে তিনি ২৪৭ কোটি টাকা জমা দিয়েছেন। বাকি ৩০৫.২১ কোটি টাকা ১২ আগস্টের মধ্যেই জমা পড়ে যাবে। তবে বেঞ্চ জানিয়ে দেয়, সহারাকে ৭ সেপ্টেম্বরের মধ্যে যে ১৫০০ কোটি টাকা জমা দিতে হবে, তার মধ্যে যেন ওই বকেয়া ৩০৫.২১ কোটি টাকাও থাকে। ১০ অক্টোবর পর্যন্ত সুব্রত রায়ের প্যারোলের মেয়াদ বাড়িয়েছে শীর্ষ আদালত। এদিকে অ্যাম্বে ভ্যালিতে সহারার ৩৪ হাজার কোটি টাকা মূল্য়ের সম্পত্তির নিলাম সংক্রান্ত বিক্রির নোটিস দেওয়ার প্রক্রিয়া চালিয়ে যেতে আজ বম্বে হাইকোর্টের সরকারি লিক্যুইডেটরকে নির্দেশ দিয়েছে বেঞ্চ। নিলাম প্রক্রিয়া ৭ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত রাখার কথা বলেছিলেন সিব্বল। কিন্তু রাজি হয়নি বেঞ্চ। এ ব্যাপারে পরবর্তী শুনানির দিন স্থির হয়েছে আগামী ১১ সেপ্টেম্বর। গত ৫ জুলাই সর্বোচ্চ আদালত জানিয়েছিল, সহারা কর্তা সেবি-সহারা খাতে ৭১০.২২ কোটি টাকা জমা দিয়েছেন বটে, কিন্তু তাঁর ৫৫২.২১ কোটি টাকার চেকটি যেন ১৫ জুলাইয়ের সময়সীমার মধ্যে ভাঙিয়ে ফেলা যায়। সহারা প্রধান আগে আদালতকে বলেছিলেন, তিনি ১৫ জুন বা তার আগে ১৫০০ কোটি টাকা দেবেন, আর তার ঠিক এক মাস বাদে দেবেন ৫৫২.২২ কোটি। প্রায় ২ বছর জেল খেটেছেন তিনি, গত বছরের ৬ মে থেকে প্যারোলে রয়েছেন। মায়ের শেষকৃত্যে থাকার জন্য প্রথম তাঁর প্যারোল মঞ্জুর হয়। তারপর থেকে প্যারোলের মেয়াদ বাড়ানো হয়েছে। আদালতের ২০১২-র ৩১ আগস্টের নির্দেশ মতো বিনিয়োগকারীদের ২৪ হাজার কোটি টাকা ফেরত্ না দেওয়ায় সুব্রত রায়ের পাশাপাশি আরও দুই ডিরেক্টর রবিশংকর দুবে ও অশোক রায়চৌধুরিকে গ্রেফতার করা হয়। কোম্পানির আরেক ডিরেক্টর বন্দনা ভার্গবকে অবশ্য হেফাজতে নেয়নি পুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cow As National Animal: গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
Kerala Project Menstrual Dignity: ঋতুস্রাবে স্কুলে তিন দিন ছুটি মেয়েদের, পুরুষদের সমান বেতন মহিলাদের, নয়া ‘কেরল মডেল’
ঋতুস্রাবে স্কুলে তিন দিন ছুটি মেয়েদের, পুরুষদের সমান বেতন মহিলাদের, নয়া ‘কেরল মডেল’
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

ভিডিও

Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০১.০৬.২৬): অসুস্থতার কারণ দেখিয়ে জাল সইকাণ্ডে CID হাজিরা এড়ালেন অভিষেক
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০১.০৬.২৬): সই-জালিয়াতির পর্দাফাঁস করে TMC থেকে বহিষ্কৃত MLA ঋতব্রত ও সন্দীপন
Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cow As National Animal: গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
Kerala Project Menstrual Dignity: ঋতুস্রাবে স্কুলে তিন দিন ছুটি মেয়েদের, পুরুষদের সমান বেতন মহিলাদের, নয়া ‘কেরল মডেল’
ঋতুস্রাবে স্কুলে তিন দিন ছুটি মেয়েদের, পুরুষদের সমান বেতন মহিলাদের, নয়া ‘কেরল মডেল’
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
Embed widget