এক্সপ্লোর

বিষ্ণু বেশে জুতো হাতে বিজ্ঞাপন: রেহাই ধোনির

নয়াদিল্লি: ম্যাগাজিনের কভারে নিজেকে ভগবান বিষ্ণুর বেশে দেখিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে ফৌজদারি প্রক্রিয়া থেকে মহেন্দ্র সিংহ ধোনিকে রেহাই দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন শীর্ষ আদালতের বেঞ্চ একদিনের ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কের বিরুদ্ধে ফৌজদারি প্রক্রিয়া খারিজ করে দিয়েছে। বৈধ আইনি প্রক্রিয়া না মেনে ধোনিকে তলব করে ভুল করেছে কর্নাটকের নিম্ন আদালত, অভিমত শীর্ষ আদালতের বেঞ্চের। তারা বলেছে, আমরা হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করছি, অভিযুক্তকে সমনের নির্দেশ সহ গোটা ফৌজদারি প্রক্রিয়াই খারিজ করে দেওয়া হল। যে অভিযোগ পেশ হয়েছে, আমরা এই নির্দেশ দেওয়ার ক্ষেত্রে তা মাথায় রেখেছি। ভগবান বিষ্ণুর বেশে জুতো সহ দুহাতে একাধিক জিনিসপত্র ধরে আছেন, একটি ব্যাবসা সংক্রান্ত ম্যাগাজিনের কভার পেজের বিজ্ঞাপনে ধোনির এহেন ছবি ধর্মীয় আবেগে আঘাত করেছে বলে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন জয়কুমার হিরেমত নামে জনৈক সমাজকর্মী। এর প্রেক্ষিতে ভারতীয় দণ্ডবিধির ৩৪ অনুচ্ছেদ সহ ২৯৫ ধারায় (যে কোনও ধর্মের অবমাননার উদ্দেশ্যে ধর্মস্থান অপবিত্র করা) ধোনির বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করার নির্দেশ দেন অতিরিক্ত মুখ্য মেট্রপলিটান ম্যাজিস্ট্রেট। এমনকী পরে তাঁকে আদালতে হাজিরার সমনও পাঠান তিনি। এর বিরুদ্ধে কর্নাটক হাইকোর্টে যান ধোনি। কিন্তু তাঁর ফৌজদারি প্রক্রিয়া স্থগিত রাখার আর্জি মানতে চায়নি হাইকোর্ট। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন (এসএলপি) পেশ করেন ধোনি। গত বছরের ১৪ সেপ্টেম্বর ফৌজদারি প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ দেয় সর্বোচ্চ আদালত। কর্নাটক হাইকোর্টের নির্দেশ কার্যকর করার ওপরও স্থগিতাদেশ দেওয়া হয়।  

সেরা শিরোনাম

India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা

ভিডিও

Durga Puja 2026 | কাশী বোস লেনের এবারের ভাবনা 'আদিম'
Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, জার্মানি থেকে আয়ারল্যান্ড — মেতে উঠেছেন প্রবাসী বাঙালিরা
Durga Puja 2026 | নবমীর পুজোর আড্ডায় স্টুডিওয় হাজির সাহেব, ইন্দ্রাশিস ও রণজয়
Durga Puja 2026 | রাত পোহালেই বিজয়া দশমী, আজ পুজোর আড্ডায় উপস্থিত অপরাজিতা, অমৃতা, অভিষেক, কিঞ্জল
Durga Puja: দেবী আরাধনায় গোটা রাজ্য, আলোয় আলোয় রাজপথ, মুদিয়ালি ক্লাবে মানুষের ঢল

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
IND vs NZ: কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Embed widget