এক্সপ্লোর
দীর্ঘদিন ধরে নাবালিকা ছাত্রীকে যৌন হেনস্থা, অভিযুক্ত স্কুল ভ্যান চালক

জামশেদপুর: ১০ বছরের ছাত্রীকে দীর্ঘদিন ধরে যৌন হেনস্থার অভিযোগ তারই স্কুলের ভ্যান চালকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব সিংভূম জেলার সোনারিতে। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, অভিযুক্ত ওই গাড়ি চালকের নাম সুরেশ রজক। এখানকার নামী একটি ইংরেজি মাধ্যম স্কুলের পঞ্চম শ্রেণির এক পড়ুয়াকে গত অক্টোবর মাস থেকে যৌন হেনস্থার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। প্রথমে বাড়িতে কিছু না জানালেও পরে শারীরিক অসু্স্থতার কারণে পুরো ঘটনাটি মা, বাবাকে জানায় মেয়েটি। ওই গাড়িচালকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে মেয়েটির পরিবার। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
Before You Go
Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion




















