এক্সপ্লোর

মহাত্মা পড়াশোনা করেছিলেন, ১৬৪ বছর পর বন্ধ হচ্ছে সেই আলফ্রেড হাইস্কুল

রাজকোট: ১৬৪ বছর চলার পর চিরতরে বন্ধ হয়ে যাচ্ছে রাজকোটের আলফ্রেড হাই স্কুল, যেখানে নিজের ছাত্রাবস্থার একটি দীর্ঘ সময় কাটিয়েছিলেন মহাত্মা গাঁধী। স্কুলের জায়গায় সেখানে একটি জাদুঘর হবে।

মোহনদাস গাঁধী হাই স্কুল নামেও পরিচিত গুজরাত সরকার পরিচালিত আলফ্রেড হাই স্কুলকে মিউজিয়াম করার প্রস্তাব দেওয়া হয়েছিল গত বছর। রাজকোট পুর কর্তৃপক্ষের সেই প্রস্তাব মেনে নেয় গুজরাত সরকার। জানা গিয়েছে, ১৮৮৭ সালে এই স্কুল থেকে উত্তীর্ণ হন মহাত্মা গাঁধী। তখন তাঁর বয়স ছিল ১৮।

সরকারের সবুজ সঙ্কেত মিলতেই বর্তমানে পাঠরত প্রায় ১২৫ জন পড়ুয়াকে স্কুল লিভিং সার্টিফিকেট দিতে শুরু করেছে কর্তৃপক্ষ। জেলা শিক্ষা আধিকারিক রেবা পটেল জানান, পড়ুয়ারা যাতে আগামী শিক্ষাবর্ষ থেকেই অন্য স্কুলে ভর্তি হতে পারে, তার জন্য আগে থেকেই প্রস্তুতি নেওয়া হচ্ছে।

জানা গিয়েছে, স্কুল বিল্ডিংকে মিউজিয়ামে রূপান্তরিত করতে প্রায় ১০ কোটি টাকা খরচ হবে। সেখানে গাঁধীজি, সর্দার বল্লবভাই পটেল সহ বহু বিশিষ্টজনদের জীবনের বিভিন্ন নিদর্শন তুলে ধরা হবে।

Alfred_High_School_Rajkot

প্রসঙ্গত, ১৮৫৩ সালের ১৭ অক্টোবর ব্রিটিশ আমলে এই স্কুল শুরু হয়েছিল। প্রথমদিকে এটি সৌরাষ্ট্র অঞ্চলের ইংরেজি মাধ্যম স্কুল ছিল। ১৮৭৫ সালে স্কুলের বর্তমান বিল্ডিং তৈরি করে দিয়েছিলেন জুনাগড়ের নবাব। তখন তিনি ডিউক অফ এডিনবরা যুবরাজ আলফ্রেডের নামে স্কুলের নামকরণ করেন। দেশ স্বাধীন হওয়ার পর স্কুলের নাম পরিবর্তন করে মোহনদাস গাঁধী হাই স্কুল রাখা হয়।

তবে, পঠনপাঠনের গুণমানের দিক দিয়ে খুব একটা সুনাম ছিল না মহাত্মা গাঁধীর মাতৃশিক্ষায়তনের। কয়েক বছর আগে, দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় বসেছিল স্কুলের প্রায় ৬০ পড়ুয়া। কেউই উত্তীর্ণ হতে পারেনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget