এক্সপ্লোর

তথ্য নেই, জানাল চিন, এখনও নিখোঁজ সুখোই

তেজপুর: ২৪-ঘণ্টা পার। এখনও হদিস মেলেনি নিখোঁজ হওয়া সুখোই-৩০ এমকেআই যুদ্ধবিমানের।

গতকাল রহস্যজনকভাবে অরুণাচল প্রদেশে নিখোঁজ হয় সুখোই বিমানটি। বায়ুসেনা সূত্রে খবর, তল্লাশি অভিযান গতকালই শুরু হয়েছে। সি- ১৩০ বিমান ছাড়াও অ্যাডভান্স লাইট হেলিকপ্টার এবং চেতক কপ্টার নিয়ে আকাশপথে তল্লাশি করা হয়।

পাশাপাশি, ভারতীয় বায়ু সেনার ৪টি দল, সেনাবাহিনীর ৯টি দল এবং স্থানীয় প্রশাসনের ২টি দল পায়ে হেঁটে সীমান্তবর্তী এলাকায় বিমানটির খোঁজ চালান।

যে জায়গায় বিমানটির সঙ্গে তেজপুর ঘাঁটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, সেখানে ‘রেকি’ বা পরিদর্শন করা হচ্ছে। তবে আবহাওয়া প্রতিকূল থাকায় ব্যাহত হচ্ছে সেই প্রক্রিয়া। জানা গিয়েছে, এই মুহূর্তে অসমের উত্তরভাগ ও অরুণাচলের আবহাওয়া ভীষণই খারাপ।

প্রসঙ্গত, মঙ্গলবার সকাল সাড়ে ১০টা রুটিন উড়ানের জন্য অসমের তেজপুর বিমানঘাঁটি থেকে দু’জন পাইলট নিয়ে ওড়ে সুখোই যুদ্ধবিমান। কিন্তু সকাল ১১টা ১০ মিনিট নাগাদ আচমকা বিমানটির সঙ্গে গ্রাউন্ড সাপোর্টের রেডার ও রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

সেই সময় যুদ্ধবিমানটি তেজপুর বায়ুসেনা ঘাঁটি থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তরে ছিল। অসমের সোনিতপুর জেলার ডেপুটি কমিশনার জানান, তেজপুর বেস থেকে যে তথ্য দেওয়া হয়েছে, সেই অনুযায়ী বিমানটি বিশ্বনাথ জেলার গোহপুর মহকুমার অন্তর্গত ডুবিয়ার ওপর উড়ছিল। এই এলাকাটি ভারত চিন সীমান্তের খুব কাছাকাছি।

এদিকে, ভারতের যুদ্ধবিমান নিখোঁজ হওয়ার বিষয়ে তাদের কাছে কোনও তথ্য নেই বলে জানিয়েছে চিন। এদিন চিনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র লু ক্যাং বলেন, আমরা কিছুই জানি না। তিনি একইসঙ্গে যোগ করেন, ভারত যেন সীমান্ত শান্তিকে বিঘ্নিত না করার চেষ্টা করে।

উল্লেখ্য, চিন সীমান্ত থেকে মাত্র ১৭২ কিলোমিটার দূরে অবস্থিত তেজপুর বায়ুসেনা ঘাঁটি। এখানে ভারতীয় বায়ুসেনার দুটি সুখোই স্কোয়াড্রন (৩৬ বিমান) রয়েছে। মূলত তিন সীমান্ত সামলাতেই এই স্কোয়াড্রনকে মোতায়েন করা হয়েছে।

সেরা শিরোনাম

Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Vaibhav Sooryavanshi: সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
Gold Monetization Scheme: ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’

ভিডিও

Chandrima Bhattacharya | কালীঘাট তৃণমূলের বড়সড় ভাঙন। ববির পর মমতার হাত ছাড়লেন চন্দ্রিমাও
Kunal Ghosh | ''তখন কষ্ট হয়নি, তখন দুঃখ হয়নি...'', চন্দ্রিমা ভট্টাচার্যকে কটাক্ষ কুণালের
Sandipan on Chandrima | ''তাঁর আনুগত্যের প্রশ্ন, হয়তো বিবেকে লেগেছে'', চন্দ্রিমা প্রসঙ্গে সন্দীপন
Chandrima Bhattacharya | ''আমার সঙ্গে আলোচনা করে বাজেট হয়েছে এমন নয়'', অভিযোগ তৎকালীন অর্থমন্ত্রীর
Janatar Darbar: CM Suvendu Adhikari-র জনতার দরবারে নিহত বরুণ বিশ্বাসের পরিবার

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Vaibhav Sooryavanshi: সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
Gold Monetization Scheme: ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
Success Story: মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
Ram Temple Theft: রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
India vs England Live: ম্যাঞ্চেস্টারে প্রথমে ব্যাটিং করে ভারত তুলল ১৯০, অর্ধশতরান মিস করলেন ঈশান, ৩ উইকেট কারানের
ম্যাঞ্চেস্টারে প্রথমে ব্যাটিং করে ভারত তুলল ১৯০, অর্ধশতরান মিস করলেন ঈশান, ৩ উইকেট কারানের
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
Embed widget