এক্সপ্লোর

নোট বাতিলের বিরোধী নই, ভোল বদল শিবসেনার

নয়াদিল্লি: নোট বাতিল ইস্যুতে ভোলবদল এনডিএ শরিক শিবসেনার। দলের পক্ষ থেকে নোট বাতিলের সিদ্ধান্তকে আজ সমর্থন করা হয়েছে। যদিও সাধারণ মানুষের দুর্ভোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে শিবসেনা। উল্লেখ্য, কয়েকদিন আগেই নোট বাতিলের প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে প্রতিবাদ মিছিলে পা মিলিয়েছিল শিবসেনা। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে শিবসেনার প্রতিনিধি দল। তারপরই নোট বাতিল ইস্যুতে ভোলবদল ঘটালো শিবসেনা। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রতিবাদ মিছিলে হাঁটা নিয়েও এদিন সাফাই গেয়েছে উদ্ধব ঠাকরের দল। শিবসেনার রাজ্যসভা সাংসদ বলেছেন, ‘এটা ঠিকই যে, মমতার প্রতিবাদ মিছিলে আমরা যোগ দিয়েছিলাম এবং রাষ্ট্রপতির সঙ্গে দেখাও করেছিলাম। কিন্তু মমতা যে দাবি করছেন, তার থেকে আমাদের স্মারকলিপি আলাদা ছিল। আমরা নোট বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানাইনি। কিন্তু যেভাবে এই সিদ্ধান্ত চালু করা হয় এবং মানুষ এরফলে যে দুর্ভোগে পড়েছেন, সে বিষয়েই আমরা উদ্বেগ প্রকাশ করেছিলাম’। রাউত বলেছেন, প্রধানমন্ত্রীকে তাঁরা তাঁদের অবস্থান জানিয়েছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে শিবসেনার প্রতিনিধি দলের বৈঠক অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ছিল বলে দলের সাংসদ আনন্দরাও আদসুল জানিয়েছেন। গতকাল সরকার জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কগুলিকে নাবার্ডের মাধ্যমে ২১ হাজার কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে। রবি মরশুমের আগে কৃষকরা যাতে ঋণ নিতে পারেন, সে কথা ভেবেই এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়। সেই ঘোষণার কৃতিত্ব নেওয়ার চেষ্টা করেছে শিবসেনা। তাদের দাবি, তাঁরা প্রধানমন্ত্রীর কাছে সমবায় ব্যাঙ্কগুলিতে স্বাভাবিক লেনদেনের অনুমতি দেওয়ার দাবি জানিয়েছিলেন। উল্লেখ্য, ২০১৪-র ভোটের শিবসেনার সঙ্গে বিজেপির সম্পর্কে টানাপোড়েন রয়ে গিয়েছে। ২০১৪-র ভোটে দুই দলের জোট ভেঙে গিয়েছিল। এদিন এনডিএ-র শরিকদলগুলির মধ্যে সুষ্ঠু সমন্বয়ের জন্য একজন আহ্বায়ক নিয়োগের দাবিও জানিয়েছে শিবসেনা। তাদের বক্তব্য, প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর আমলেও এনডিএ-র একজন আহ্বায়ক ছিলেন। এই দাবির ব্যাপারে তাঁরা মোদীকে বলেছেন বলে জানিয়েছেন আদসুল।

সেরা শিরোনাম

Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget