এক্সপ্লোর

শরদ যাদব নিজের ইচ্ছেমত পথ ধরতে পারেন, বললেন নীতীশ

নয়াদিল্লি: বিজেপিকে সমর্থনের ইস্যুতে জেডিইউয়ে ভাঙন অনিবার্য হয়ে গেল। এতদিন বরিষ্ঠ নেতা শরদ যাদব মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের মহাজোটবন্ধন ছাড়ার সমালোচনা করে এসেছেন, চুপ করে ছিলেন নীতীশ। এবার তিনিও জানিয়ে দিলেন, শরদ চাইলে নিজের পছন্দমত রাস্তা বেছে নিতে পারেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর নীতীশ বলেন, শরদ যা ভাল বোঝেন করতে পারেন। তবে দল তার সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্ত একা তাঁর ছিল না, সকলে মিলে নেওয়া হয়। যদি শরদের মত ভিন্ন হয়, তিনি নিজের পথ ধরতে পারেন। জেডিইউয়ের প্রাক্তন সভাপতি শরদ বৃহস্পতিবার জানিয়ে দেন, তিনি মহাজোটবন্ধন ছাড়ছেন না, কংগ্রেস ও আরজেডির সঙ্গেই থাকবেন, সংসদে ভোট দেবেন শাসক জোটের বিরুদ্ধে। তাঁর দাবি, বিহারের ১১ কোটি মানুষ ৫ বছরের জন্য এই বিরোধী জোটকে নির্বাচিত করেন, তার আগে সেই জোট ভাঙলে তাঁদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার আজ প্রধানমন্ত্রী ও বিজেপি সভাপতি অমিত শাহর সঙ্গে দেখা করেন। বিহারে আরজেডি-কংগ্রেস জোট ভেঙে বিজেপির হাত ধরে নতুন করে সরকার গড়ার পর এটাই তাঁর প্রথমবার দিল্লি আসা। তাঁর দল এনডিএ-তে শিগগিরই যোগ দেবে। নীতীশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠককে সৌজন্য সাক্ষাৎ বলে উল্লেখ করেছেন। বিহারের উন্নয়ন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে এ মাসের শেষে ফের দিল্লি আসবেন তিনি।

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget